
তারাবির নামাজ নিয়ে যা বললেন মিজানুর রহমান আজহারী
চলমান পবিত্র রমজান মাসে (Month of Ramadan) তারাবির নামাজের গুরুত্ব অপরিসীম। তবে এই নামাজ আদায়ের ক্ষেত্রে ধীরস্থিরতা এবং বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের (Quran Recitation) ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী (Mizanur Rahman Azhari)।

মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত ও দোয়ার বিধান, মুমূর্ষু থেকে দাফন পর্যন্ত করণীয়
মানুষের শেষ বিদায়ের মুহূর্তটি অত্যন্ত গুরুত্ববহ। ইসলামে মৃত্যুর আলামত দেখা দেওয়া থেকে শুরু করে কবরস্থ করা পর্যন্ত প্রতিটি ধাপের জন্য সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। বিশেষ করে মৃত্যুর পর লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত (Quran Recitation) ও তালকিন (Talqin) করার সঠিক পদ্ধতি নিয়ে সাধারণ মানুষের মাঝে অনেক জিজ্ঞাসা থাকে। মুফতি ও ফিকাহবিদদের মতেই এই আমলগুলোর সঠিক রূপরেখা তুলে ধরা হলো।

নেত্রকোণায় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত
নেত্রকোণায় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। আজ (শনিবার, ১৯ জুলাই) দুপুরে জেলার কেন্দুয়ার কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদের গড়া শহীদ স্মৃতি বিদ্যাপীঠে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শোক র্যালি ও কোরআন খতম, কালো ব্যাজ ধারণ, স্বরচিত কবিতা পাঠ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়।

চলছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সৌদি আরবে চলছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। মক্কায় কাবা ঘর তাওয়াফ সেরে মিনায় পৌঁছেছেন লাখ লাখ মুসল্লি। সারারাত মিনার তাঁবুতে থেকে শনিবার সূর্যোদয়ের পর রওনা দিতে হবে আরাফার উদ্দেশ্য। এ বছর বিশ্বের ১৮০টি দেশ থেকে প্রায় ২০ লাখ মানুষ হজে অংশ নিচ্ছেন বলে জানিয়েছে রিয়াদ।