কোরবানির পশুর হাট
ঈদুল আজহা প্রস্তুতি: সারা দেশে বসছে ৩৬০০ পশুর হাট

ঈদুল আজহা প্রস্তুতি: সারা দেশে বসছে ৩৬০০ পশুর হাট

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ২৭টিসহ সারাদেশে ৩ হাজার ৬০০-এর বেশি পশুর হাট বসানোর প্রস্তুতি নিয়েছে সরকার। এরইমধ্যে হাটের ইজারাদাররা প্রাথমিক ভাবে হাট ব্যবস্থাপনার কাজ শুরু করেছেন। এদিকে নগরীর অনেক হাটে ধীরে ধীরে মাইক, বাঁশ, শামিয়ানা টানানো হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে হাসিল ঘর। এবার চাহিদার তুলনায় পর্যাপ্ত গবাদিপশু মজুত থাকায় কোরবানির পশু নিয়ে কোনো সংকটের আশঙ্কা নেই। ব্যাপারীরা জানানা, সম্ভাব্য গরুর হাট তৈরি হলে গরু আনা শুরু করবেন তারা।

রাজধানীর দুই সিটিতে বসছে ১৮টি পশুর হাট, চাঁদাবাজি ঠেকাতে কঠোর প্রশাসন

রাজধানীর দুই সিটিতে বসছে ১৮টি পশুর হাট, চাঁদাবাজি ঠেকাতে কঠোর প্রশাসন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১৮টি কোরবানির পশুর হাট বসাতে যাচ্ছে দুই সিটি করপোরেশন। হাটের কার্যক্রম চলবে ১ জুন থেকে ঈদের দিন পর্যন্ত। এ ছাড়া হাটকেন্দ্রিক চাঁদাবাজি ও অপরাধ ঠেকাতে কঠোর মনোভাব প্রশাসনের। তবে কোনো কোনো হাট আবাসিক এলাকায় বসার অনুমতি পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।