
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ উদ্ধার
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

ভোলা ও লক্ষ্মীপুরে কোস্ট গার্ডের অভিযানে ২ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ
ভোলা ও লক্ষ্মীপুরে পৃথক দুটি অভিযানে প্রায় ৮ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের ২ হাজার ২১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্ট গার্ড দক্ষিণ জোনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উখিয়ায় কোস্ট গার্ডের যৌথ অভিযানে ২৩ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ
কক্সবাজারের উখিয়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মিয়ানমার থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি সিএনজিও জব্দ করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারিরা সিএনজি রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

টাইফুনের অজুহাতে তাইওয়ান প্রণালিতে চীনের ট্রাফিক নিয়ন্ত্রণ; ‘হাস্যকর’ বললো তাইপে
টাইফুন ‘ডলফিন’-এর অজুহাতে তাইওয়ান প্রণালিতে জাহাজ চলাচলে চীনের আরোপ করা ‘ট্রাফিক নিয়ন্ত্রণ’ আদেশকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছে তাইপে। আন্তর্জাতিক জলসীমায় প্রবেশাধিকার সীমিত করার কোনো অধিকার বেইজিংয়ের নেই বলেও সাফ জানিয়েছে তাইওয়ান। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ৬ জেলে নিখোঁজ
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবী এলাকা থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ের তাণ্ডবে ১১ জেলেসহ একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। ৬ ঘণ্টা উত্তাল সমুদ্রে ভেসে থাকার পর ৫ জেলেকে অন্য ট্রলারের সহায়তায় উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন আরও ৬ জেলে।

মিয়ানমারে পাচারকালে ভোলায় সিমেন্ট-সারবোঝাই ট্রলার জব্দ, আটক ১
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় মিয়ানমারে (বার্মা) পাচারের সময় সিমেন্ট, সার ও অন্যান্য মালামাল-বোঝাই একটি ট্রলার জব্দ করেছে পুলিশ ও কোস্ট গার্ডের যৌথ দল। এসময় এক পাচারকারীকে আটক করা হলেও ট্রলারের মালিকসহ অন্যরা পালিয়ে যায়।

আন্তর্জাতিক আপত্তি সত্ত্বেও তাইওয়ানের পূর্ব উপকূলে চীনা টহল
তাইওয়ানের পূর্ব উপকূলে নতুন করে কোস্ট গার্ড টহল শুরু করেছে চীন। শনিবার বেইজিং এই ঘোষণা দেয়ার পর দ্রুতই এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে তাইপে। গত মাসে তাইওয়ানের উপকূলে চীনের একটি টাস্কফোর্স মোতায়েনের ঘটনা পশ্চিমা রাজধানীগুলোতে উদ্বেগ সৃষ্টি করেছিল, তার এক মাসের মাথায় ফের এই টহল শুরু হলো। চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অভিনব কৌশলে ইয়াবা পাচারের চেষ্টা; কোস্ট গার্ডের হাতে আটক ১
কক্সবাজারের টেকনাফে সিএনজির ভেতরে গোপন কুঠুরিতে লুকিয়ে পাচারের সময় প্রায় ৬২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ১৫
জেলার বোরহানউদ্দিন থানাধীন হাঁসের চর সংলগ্ন তেতুলিয়া নদীতে গতকাল (বৃহস্পতিবার, ২৫ জুন) সকাল ৭টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলণকালে ২টি ড্রেজার ও ৩টি বাল্কহেডসহ ১৫ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়।

উৎপাদন কমায় নাগালের বাইরে ইলিশের দাম, বিপাকে ক্রেতারা
মৎস্যসম্পদ রক্ষায় প্রায় সারা বছরই নদী ও সমুদ্রে চলে অভিযান। তবে সেই প্রচেষ্টার পরও বরিশাল বিভাগজুড়ে দিন দিন কমছে ইলিশের উৎপাদন। চলতি অর্থবছরে উৎপাদন কমেছে প্রায় এক লাখ মেট্রিক টন। বরিশালের বিভিন্ন বাজারে এখন ইলিশের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে।

টেকনাফে ৬০ হাজার পিস ইয়াবাসহ ২ নারী আটক
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মাদককারবারি আটক
চাঁদপুরে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ শামিম মোল্লা নামের এক মাদককারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।