ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে মিথ্যাচার; গঠনমূলক সমালোচনার আহ্বান মাহাদী আমিনের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ ও ছবি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চলছে বলে দাবি করেছেন মাহাদী আমিন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে আগামী ডিসেম্বরে ক্যারিয়ার ফেয়ারের আয়োজন করবে সরকার। আজ (রোববার, ৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।