
ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় দুই ঈদ, নতুন আইনে মুসলিমদের জন্য কী কী সুবিধা থাকছে?
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মুসলিম সম্প্রদায়ের জন্য তৈরি হলো এক ঐতিহাসিক দৃষ্টান্ত। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা (Eid ul Fitr and Eid ul Adha State Holiday)। অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম (Governor Gavin Newsom) ঐতিহাসিক ‘অ্যাসেম্বলি বিল ২০১৭’ বা ‘এবি ২০১৭’ (Assembly Bill 2017) বিলটিতে স্বাক্ষর করার মাধ্যমে এটিকে আইনে পরিণত করেছেন (California State Holidays Eid Bill AB 2017 Passed)।

৩ দিন ধরে পুড়ছে ক্যালিফোর্নিয়ার লেক, নিয়ন্ত্রণে অন্তত ১ হাজার দমকল কর্মী
৩ দিন ধরে দাবানলে পুড়ছে ক্যালিফোর্নিয়ার লেক কাউন্টির বনাঞ্চল। এখন পর্যন্ত পুড়ে ছাই সেখানকার অন্তত ৪ হাজার একর এলাকা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন অন্তত ১ হাজার দমকল কর্মী।

ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকার এক অংশ খালি করার নির্দেশ, জরুরি অবস্থা জারি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মালিবু শহরে হুট করেই দেখা দিয়েছে সিঙ্কহোল। এরপরই শহরের উপকূলীয় এলাকার একটি অংশ খালি করার নির্দেশ এবং জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

‘কুৎসিত’ কুকুরের অনন্য সৌন্দর্য নিয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতিযোগিতা
কুৎসিত কুকুরদের অনন্য সৌন্দর্য তুলে ধরতে ও পোষ্য হিসেবে গ্রহণের পক্ষে প্রচারণা চালাতে ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হয়েছে ‘বিশ্ব কুৎসিত কুকুর’ প্রতিযোগিতার ৫০তম আসর। শারীরিকভাবে অস্বাভাবিক হলেও, এসব কুকুর মানুষকে ভালোবাসা, স্নেহ, সহানুভূতি ও সহনশীলতার শিক্ষা দেয় বলে মনে করেন কুকুরপ্রেমিরা।

মার্কিন পতাকা নিয়ে স্কাইডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের স্কাইড্রাইভার
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার আড়াইশো বছর পূর্তি ঘিরে মার্কিন পতাকা নিয়ে স্কাইডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়েছেন এক স্কাইড্রাইভার। ক্যালিফোর্নিয়ার ফলসমে একটি তাঁবুর ওপর আছড়ে পড়েন তিনি।

শেষ ষোলোর পথে স্পেনের সামনে অস্ট্রিয়া বাধা
বিশ্বকাপে রাউন্ড অব থার্টি টুর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও ৪৪ বছর পর বিশ্বকাপের নক আউটে জায়গা করে নেয়া অস্ট্রিয়া। টানা ৩৪ ম্যাচে অপরাজিত স্পেনের সামনে দারুণ এক সুযোগ নিজেদের রেকর্ডকে আরেক ধাপ এগিয়ে নেয়ার। অন্যদিকে রালফ র্যাংকিয়ের শিষ্যরাও প্রস্তুত ইউরোপিয়ান জায়ান্টদের থামাতে। লস অ্যাঞ্জেলেসে ম্যাচ শুরু হবে আজ (বৃহস্পতিবার, ২ জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত; ৮ আরোহীর মৃত্যু
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমিতে অবস্থিত এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে ওড়ার সময় একটি বি-৫২ স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল (সোমবার, ১৫ জুন) এর এই দুর্ঘটনায় বিমানটিতে আগুন ধরে যায় এবং এতে থাকা আটজন ক্রু সদস্যের সবাই নিহত হয়েছেন বলে বিমান বাহিনীর কর্মকর্তারা নিশ্চিত করেছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ক্যালিফোর্নিয়ায় বিস্ফোরণের শঙ্কা; সরিয়ে নেয়া হলো ৪০ হাজারের বেশি বাসিন্দাদের
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি রাসায়নিক ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস লিক হয়ে দেখা দিয়েছে বিস্ফোরণে শঙ্কা। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে ৪০ হাজারের বেশি বাসিন্দাকে।

যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ৪
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হলে জন্মদিনের অনুষ্ঠান চলাকালে বন্দুক হামলা হয়েছে। এতে শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও আহত হয়েছেন অন্তত ১০ জন।

ক্যালিফোর্নিয়ায় ট্রাম্পের সেনা মোতায়েনের সিদ্ধান্তে বিক্ষোভ, অবশেষে সিদ্ধান্ত প্রত্যাহার
ডেমোক্র্যাট অধ্যুষিত অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তের প্রতিবাদে রাজপথে নেমেছেন হাজারো মার্কিন নাগরিক। সানফ্রানসিস্কো ও অকল্যান্ডসহ বিভিন্ন শহরে পুলিশের বাধার মুখে পড়েন তারা। পরে প্রেসিডেন্ট ট্রাম্প সেনা মোতায়েনের সিদ্ধান্ত বাতিলের ঘোষণা দিলেও বিক্ষোভকারীরা জানিয়েছেন, বর্তমান প্রশাসনের ওপর তাদের আস্থা নেই। ক্যালিফোর্নিয়াবাসীর অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই ডেমোক্র্যাট ঘাঁটিতে সেনা পাঠানোর উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প।

লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ দমাতে আরো ৭০০ মেরিন সেনা মোতায়েন
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসীদের বিক্ষোভ দমাতে নতুন করে ৭০০ মেরিন সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। অতিরিক্ত আরো দুই হাজার ন্যাশনাল গার্ড যোগ দিচ্ছে, যারা সবাই ফেডারেল কর্মকর্তাদের সহায়তা করবে বলে জানায় পেন্টাগন।

স্যান ডিয়েগোতে বিমান বিধ্বস্তে ৬ জন নিহত, আহত ৮
যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো শহরে ছোট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে কমপক্ষে ছয়জনের। আহত হয়েছে আরও আটজন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাত পৌনে ৪টার দিকে শহরের এ দুর্ঘটনা ঘটে।