মার্কিন পতাকা নিয়ে স্কাইডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের স্কাইড্রাইভার

স্কাইডাইভিং করছেন যুক্তরাষ্ট্রের স্কাইড্রাইভার
স্কাইডাইভিং করছেন যুক্তরাষ্ট্রের স্কাইড্রাইভার | ছবি : সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার আড়াইশো বছর পূর্তি ঘিরে মার্কিন পতাকা নিয়ে স্কাইডাইভিং করতে গিয়ে দুর্ঘটনায় পড়েছেন এক স্কাইড্রাইভার। ক্যালিফোর্নিয়ার ফলসমে একটি তাঁবুর ওপর আছড়ে পড়েন তিনি।

গায়ে যুক্তরাষ্ট্রের বিশাল আকারের একটি পতাকা বেঁধে নিচে নামার সময় একটি গাছে আটকে যায় সেটি।

মুহূর্তেই নিয়ন্ত্রণ হারিয়ে হুমড়ি খেয়ে তাঁবুর ওপর পড়ে যান স্কাইড্রাইভার। এতে সামান্য আঘাত পেলেও দ্রুতই নিজেকে সামলে নিয়েছেন।

আরও পড়ুন:

দুর্ঘটনার ১৫ মিনিট পরই দর্শকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান স্কাইড্রাইভার এবং হেঁটেই স্টেডিয়ামে প্রবেশ করেন। এ সময় স্কাইডাইভিং প্রদর্শনী দেখতে স্টেডিয়ামে ভিড় করছিলেন দর্শকরা।

এফএস