ইউক্রেনীয় হামলা ‘বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না’: আব্বাস আরাঘচি
ক্যাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের প্রাণঘাতী হামলার কড়া জবাব দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি এই হামলাকে জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।