
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি। আজ (মঙ্গলবার, ২৩ জুন) স্থানীয় সময় বিকেল ৫টায় চীনের ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সর্বস্তরের মানুষকে অর্থনীতির সুফল দিতে চায় সরকার: অর্থমন্ত্রী
দেশের সর্বস্তরের মানুষকে সরকার অর্থনীতির সুফল দিতে চায় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (শনিবার, ১৩ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে ‘অর্থনীতির কূটনীতি’ সম্মেলনে তিনি এ কথা বলেন। একই অনুষ্ঠানে ফ্যাসিবাদী আমলে বিশেষ সুবিধা নেয়া অলিগার্কদের ধ্বংস করাই বর্তমান সরকারের লক্ষ্য বলে জানান স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর অর্থনৈতিক কূটনীতিকে কেন্দ্রে রেখে জাতীয় উন্নয়নকেই সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়াকে বাংলাদেশের ভবিষ্যতের জন্য উৎসর্গ করে এই ঐতিহাসিক বিজয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘অটল ও নিঃশর্ত’ সমর্থন বলে উল্লেখ করেছেন। নিউ ইয়র্ক থেকে ফিরে আজ (মঙ্গলবার, ৪ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ (বুধবার, ৩ জুন) এক বার্তায় রাষ্ট্রপ্রধান এ গৌরবময় অর্জনের জন্য বর্তমান গণতান্ত্রিক সরকার, দেশের কূটনীতিকরা, বিজয়ী প্রার্থী ড. খলিলুর রহমান এবং সর্বোপরি দেশের জনগণকে আন্তরিক অভিনন্দন জানান।

ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের ভিসা প্রাপ্তি সহজতর হওয়া এবং বর্তমান স্থবিরতা কাটিয়ে শিগগিরই তা স্বাভাবিক হওয়ার সুখবর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। প্রতিবেশী এই রাষ্ট্রের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে সরকারের পক্ষ থেকে নানামুখী তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

খলিলুর-জয়শঙ্কর বৈঠক: হাসিনার প্রত্যর্পণ দাবি পুনর্ব্যক্ত; রয়েছে প্রধানমন্ত্রীর ভারত সফরের ইঙ্গিত
ভারতের সঙ্গে আলোচনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি ‘পুনর্ব্যক্ত’ করেছে বাংলাদেশ— এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। গতকাল (শুক্রবার, ১০ এপ্রিল) মরিশাসের পোর্ট লুইসে তিনি এ তথ্য জানান। একইসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে সম্ভাবনাও ইঙ্গিত দেন তিনি। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হাদি হত্যায় অভিযুক্ত ২ আসামিকে ফেরত দিতে সম্মত ভারত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে। আজ (বুধবার, ৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ-তুরস্কের দ্বিপক্ষীয় বৈঠক: সম্পর্কোন্নয়ন, জনশক্তি রপ্তানি-বিনিয়োগ বৃদ্ধিতে গুরুত্বারোপ
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রথম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এটিই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক।

যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

‘সম্মতি ছাড়া’ পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি; পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল হাসানকে বাদ দিয়ে সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেমকে জামায়াত আমিরের নতুন পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হয়েছে। একটি চিঠির জেরে মাহমুদুল হাসানকে ওই পদ হারাতে হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে লিবিয়ার সমর্থন
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সমর্থন জানিয়েছে লিবিয়া। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুলমুতলিব এস এম সুলিমান সৌজন্য সাক্ষাতে এ সমর্থন জানান।