পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ করলেন স্টিফেন রড্রিক্স

ড. খলিলুর রহমান ও স্টিফেন রড্রিক্স
ড. খলিলুর রহমান ও স্টিফেন রড্রিক্স | ছবি: সংগৃহীত
0

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিক্স। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) সচিবালয়ে পররাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে গিয়ে নিজের পরিচয়পত্র পেশ করেন তিনি।

এসময় রড্রিক্সকে স্বাগত জানিয়ে যৌথ উন্নয়ন অগ্রাধিকারসমূহ এগিয়ে নিতে ইউএনডিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের উন্নয়ন যাত্রায় ইউএনডিপির মূল্যবান অবদানের প্রশংসাও করেন তিনি।

আরও পড়ুন:

পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের পথে দেশের অগ্রগতিতে ইউএনডিপি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতির প্রেক্ষাপটে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় ইউএনডিপি এবং বৃহত্তর জাতিসংঘ ব্যবস্থা বাংলাদেশকে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসময় উষ্ণ অভ্যর্থনার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে ইউএনডিপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন রড্রিক্স। তিনি বাংলাদেশের উল্লেখযোগ্য আর্থ-সামাজিক সাফল্য এবং টেকসই উন্নয়ন প্রসারে এর নেতৃত্বের প্রশংসা করেন।

এসএস