খাদ্যবান্ধব কর্মসূচি
১৫ টাকা কেজিতে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার, কীভাবে ও কতদিন পাবে?

১৫ টাকা কেজিতে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার, কীভাবে ও কতদিন পাবে?

দেশের নিম্ন আয়ের পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজারদর নিয়ন্ত্রণে রাখতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (Food Friendly Program / Khaddo Bandhab Karmasuchi) আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এই বিশাল সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে দেশের ৪৯৫টি উপজেলার মোট ৫৫ লাখ কার্ডধারী পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল সুবিধা পাচ্ছেন। আজ (সোমবার, ৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে (15 Taka Kg Rice Scheme for 55 Lakh Families in Bangladesh)।

ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ

ঈশ্বরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪ বস্তা চাল জব্দ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের ১৪ বস্তা চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ (শনিবার, ১৪ মার্চ) বিকেলে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের জয়পুর এলাকায় অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।

টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযান: খাদ্যবান্ধব কর্মসূচির ৩ টন চাল উদ্ধার

টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযান: খাদ্যবান্ধব কর্মসূচির ৩ টন চাল উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে যৌথ অভিযানে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩ টন চাল উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) রাতে উপজেলার জামুর্কি বাজারের একটি দোকান থেকে এ চাল উদ্ধার করে যৌথবাহিনী।

ময়মনসিংহে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ

ময়মনসিংহে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৯৫ বস্তা চাল জব্দ

ময়মনসিংহের তারাকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির ৯৫ বস্তায় ৩ হাজার ৭০ কেজি চাল জব্দ করেছে প্রশাসন। গতকাল (মঙ্গলবার, ১৫ এপ্রিল) বিকেলে উপজেলার কালিখা গ্রামে অভিযান চালিয়ে চাল জব্দের পাশাপাশি একজনকে আটক করা হয়েছে।

ময়মনসিংহে চালের বাড়তি দাম, টিসিবির কার্যক্রমে বাজার নিয়ন্ত্রণের আশা

ময়মনসিংহে চালের বাড়তি দাম, টিসিবির কার্যক্রমে বাজার নিয়ন্ত্রণের আশা

ধানের দাম বৃদ্ধির অজুহাতে ময়মনসিংহে চড়া হয়েছে চালের বাজার। জাত ও মানভেদে কেজিতে দাম বেড়েছে দুই থেকে চার টাকা। সরবরাহ স্বাভাবিক থাকার পরও চালের দাম বাড়ায় ক্ষুব্ধ হয়ে আছেন ক্রেতারা। এদিকে দাম বৃদ্ধির জন্য মিলারদের দায়ী করে খুচরা ব্যবসায়ীরা জানান, বাজারে ক্রেতা কম। এ অবস্থায় ওএমএস, টিসিবি এবং খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল দেয়া শুরু হলে বাজার নিয়ন্ত্রণে আসবে বলে মনে করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক।