
আইসিসির মাস সেরা মনোনীত খেলোয়াড়দের তালিকা প্রকাশ
সেপ্টেম্বর মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে জায়গা করে নিয়েছেন ভারতের শুভমান গিল ও অভিষেক শর্মা এবং জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

দু’দফা পিছিয়ে ৯ অক্টোবর শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লিগ
তিন বছরের অপেক্ষা শেষে প্রথম বিভাগ হকি লিগ শুরু নিয়ে দেখা দিয়েছে নানা জটিলতা। দু’দফা পিছিয়ে ৯ অক্টোবর নির্ধারণ হয়েছে নতুন সময়সূচি। তবে বারবার সময় পেছানো অযৌক্তিক বলে মনে করেন কোচ ও খেলোয়াড়রা। তাতে খেলোয়াড় এবং খেলার কৌশলে ব্যাঘাত ঘটে বলে মনে করেন তারা। এদিকে কিছু ক্লাবের কর্তাদের অনুরোধে দ্বিতীয় দফায় শুরুর সময় পেছানো হয়েছে বলে জানান লিগ কমিটির সেক্রেটারি ইউসুফ আলি।

মালয়েশিয়ার কাছে হার, দায়ী ম্যাচ প্র্যাকটিসের ঘাটতি—দাবি সাবেক ফুটবলার টিপুর
আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পেছনে ম্যাচ প্র্যাকটিসের অভাবকেই বড় কারণ মনে করছেন সাবেক ফুটবলার গোলাম সারোয়ার টিপু। পরিকল্পনাহীন ফুটবলের পাশাপাশি খেলোয়াড়দের লড়াকু মানসিকতার ঘাটতিও চোখে পড়েছে তার। তবে সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে জয়ের সামর্থ্য আছে বাংলাদেশের, বিশ্বাস সাবেক এই ফুটবলারের।

খেলোয়াড়-কোচ উভয় ভূমিকায় ইতিহাস গড়ে আবেগাপ্লুত আশরাফুল
কার্ডিফ থেকে ডারউইন-দুটি ভিন্ন সময়, দুটি ভিন্ন ভূমিকা, কিন্তু ইতিহাস গড়ার নায়ক মোহাম্মদ আশরাফুল। ২০০৫ সালে ব্যাট হাতে ক্রিকেট বিশ্বকে চমকে দেয়া আশরাফুল এবার ২০২৬ সালে এসে লাল-সবুজ দলকে ডারউইনে টেস্ট জেতালেন ডাগআউটে বসে। অস্ট্রেলিয়ার মাটিতে এমন অবিশ্বাস্য সাফল্যের পর মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন সাবেক এই অধিনায়ক।

বিশ্বকাপ ফাইনালে ‘মারামারির ঘটনায়’ শাস্তির পেলো আর্জেন্টাইন ফুটবলার ও এএফএ
বিশ্বকাপ ফাইনালের পর মাঠের বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনার দুই তারকা লিয়ান্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনাকে কঠোর শাস্তি দিয়েছে ফিফা। সব মিলিয়ে নিষেধাজ্ঞা ও জরিমানার মুখে পড়েছেন খেলোয়াড়, কোচিং স্টাফ এবং আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। বিশ্বকাপ হারের পর এটা যেন আলবিসেলেস্তেদের জন্য আরেকটি বড় ধাক্কা।

শেষ মুহূর্তে দলবদলে বার্সেলোনার ‘হন্তদন্ত’
ট্রান্সফার উইন্ডোর শেষ মুহূর্তে ব্যস্ত বার্সেলোনা। হুলিয়ান আলভারেজ, রদ্রি ও ক্যানসেলোকে নিয়ে পরিকল্পনার পাশাপাশি এবার রক্ষণভাগ শক্ত করতে চান স্পোর্টিং ডিরেক্টর ডেকো। নতুন সেন্টার-ব্যাক হিসেবে আলোচনায় এসেছে আয়মেরিক লাপোর্তে ও কাস্তেয়ো লুকেবার নাম।

খেলোয়াড়দের অভিযোগের মাশুল দিচ্ছে ক্লাব—ফিফার নিষেধাজ্ঞা প্রসঙ্গে আবাহনী ম্যানেজার
আবাহনী ক্লাব সম্পর্কে না জেনে ফিফার কাছে তিন বিদেশি খেলোয়াড়ের নালিশের মাশুল দিচ্ছে ঢাকা আবাহনী— এখন টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানালেন ক্লাব ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। তবে স্বস্তির খবর, দলবদলের নিষেধাজ্ঞা উঠে যাবে দিন দুয়েকের মাঝেই। আপাতত অপেক্ষা ফিফার চূড়ান্ত সিদ্ধান্তের।

বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ১১ পদাতিক ডিভিশন
বাংলাদেশ সেনাবাহিনী কাবাডি প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল (বৃহস্পতিবার, ৬ আগস্ট) সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে বগুড়া সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রবাসী তারকাদের দলে ভেড়াচ্ছে বাফুফে; লক্ষ্য এশিয়ান কাপ বাছাইপর্ব
৩১ আগস্ট থেকে শুরু হওয়া ২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বের জন্য শক্তিশালী দল গড়ার পরিকল্পনা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। এজন্য অ্যাডাম আব্বাস ও জিদান ইউসুফের মতো হাইপ্রোফাইল প্রবাসী তারকাদের দলে অন্তর্ভুক্ত করে বাছাইপর্বের মূল মঞ্চ নিশ্চিত করাই লক্ষ্য ফেডারেশনের। গতকাল (সোমবার, ৩ আগস্ট) বাফুফে ডেভেলপমেন্ট কমিটির মিটিং শেষে একথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী।

কমনওয়েলথ গেমসে বাংলাদেশিদের ধারাবাহিক ব্যর্থতা, নেপথ্যে কী?
কমনওয়েলথ গেমস থেকে একের পর এক ব্যর্থতার বার্তাই দিচ্ছেন বাংলাদেশের প্রতিযোগীরা। অখ্যাত বেশকিছু দেশের অ্যাথলেটরা পদক তালিকায় জায়গা পেলেও, তাতে নেই বাংলাদেশের নাম। সাবেক খেলোয়াড় এবং সংগঠকরা বলছেন, শুধু পদকের জন্য আলাদা পরিকল্পনা দরকার।

শুটিং-আরচারিতে বছরব্যাপী ট্রেনিংয়ের পরিকল্পনা সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী
ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে শুটিং ও আরচারির মতো অত্যন্ত সম্ভাবনাময় ইভেন্টগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। সাফ গেমস, এশিয়ান গেমস এবং অলিম্পিকের মতো বৈশ্বিক আসরে পদক জয়ের লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসের পর থেকেই বছরব্যাপী নিবিড় ট্রেনিং কার্যক্রম শুরু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

৪৫৯৯টি ইউনিয়নে একটি করে মাঠ তৈরির উদ্যোগ নিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী
সরকার ৪৫৯৯টি ইউনিয়নে একটি করে মাঠ তৈরির উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ঢাকাসহ সারাদেশে খালি জায়গা পেলেই খেলা উপযোগী মাঠ তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।