
দুই জুলাই যোদ্ধাসহ তিনজনের কর্মসংস্থানে সহায়তায় প্রধানমন্ত্রীর উপহার
প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া দুই যোদ্ধার আত্মকর্মসংস্থান ও জীবিকা নির্বাহে সহায়তার লক্ষ্যে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দু’টি প্যাডেলচালিত রিকশা উপহার দিয়েছেন।

সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান ও বিভিন্ন সময়ে দেশের মানুষের আত্মত্যাগের মূল লক্ষ্য ছিলো একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা।’

গণঅভ্যুত্থান নিউটনের আপেল ছিলো না, ১৭ বছরের আন্দোলনের ফসল: স্বরাষ্ট্রমন্ত্রী
গণঅভ্যুত্থান নিউটনের কোনো আপেল ছিলো না, বরং এটি ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল ছিলো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান কোনো নিউটনের আপেল ছিলো না। এটাকে আমাদের পাকাতে হয়েছে, এটা কখনো অটোমেটিক ছিড়ে পড়েনি। দীর্ঘ ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল হিসেবে, এই আপেলকে এই আন্দোলনকে, এই গণঅভ্যুত্থানকে আমাদের পেরে নিতে হয়েছে।’

মন্ত্রীদের কমপক্ষে ১০ ও এমপিদের ৫ লাখ টাকা বেতন হওয়া উচিত: নুরুল হক
জনপ্রতিনিধিদের সৎ ও দুর্নীতিমুক্ত রাখার স্বার্থে মন্ত্রী এবং সংসদ সদস্যদের (এমপি) বেতন-ভাতা যৌক্তিক পর্যায়ে উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

ফ্যাসিস্ট সরকারের পতন হলেও প্রভাব পুরোপুরি শেষ হয়নি: ডা. শফিকুর রহমান
২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও, ফ্যাসিবাদের প্রভাব এখনও পুরোপুরি শেষ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের সব অবশিষ্ট চিহ্ন প্রতিহত করতে হবে।’

উদ্বোধনের প্রথম দিনেই জুলাই স্মৃতি জাদুঘরে দর্শনার্থীদের ঢল
রাজধানীতে উদ্বোধনের প্রথম দিনেই দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে জুলাই স্মৃতি জাদুঘর। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দেশের দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছেন জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ এবং আন্দোলনের স্মৃতিচিহ্ন ঘুরে দেখতে।

তারা জুলাই শহিদদের কবরের টাকা মেরে খেয়েছে: প্রতিমন্ত্রী ইশরাক
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, শহিদ পরিবারের সদস্যরা তাদের (এনসিপি) নিয়ে যেসব কথা বলেছেন, আমি যদি সেগুলো বলি, তাহলে তাদের রাজনীতিও আর থাকবে না। তারা যে কবরের টাকা মেরে খেয়েছে, সেটা কি আমরা বলেছি? জুলাই ফান্ড নিয়ে আমরা যদি অডিট করি, তাহলে তাদের কী অবস্থা হবে? অন্তর্বর্তী সরকারের আমলে তারা যে ক্ষমতা গ্রহণ করেছিল, এখন সেই ক্ষমতা হারিয়ে তারা পাগলপ্রায় হয়ে গেছে। এমন অনেক তথ্য আমাদের কাছে আছে, যা প্রকাশ করলে তারা মুখ লুকানোর জায়গা পাবে না।

শেখ হাসিনাকে ভারত গণমাধ্যমে কথা বলতে দিলো কেন— প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
উদ্বেগ জানানো সত্ত্বেও বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নয়া দিল্লিতে সংবাদ সম্মেলনে কথা বলার সুযোগ দেয়ায় ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বললেন, ‘শেখ হাসিনাকে ভারত সরকার গণমাধ্যমে কথা বলার সুযোগ কেন দিলো— এটি আমাদের প্রশ্ন।’

পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে: মাহদী আমিন
পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে ভিন্ন মতকে ধারণ করে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আজ (বুধবার, ৫ বুধবার) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

ছাত্র-জনতার হত্যাকারীদের বিচার হবেই: তথ্য প্রতিমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার হত্যাকারীদের বিচার হবেই বলে প্রতিশ্রুতি দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ (বুধবার, ৫ আগস্ট) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে শহিদ পরিবার ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী বৈষম্যহীন দেশ বিনির্মাণের আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে গিয়ে যারা শহিদ ও যুদ্ধাহত হয়েছেন তাদেরকে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে বর্ষা বিপ্লবে স্মরণ করছি। তিনি বলেন, ‘সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে আমাদের দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে।’

রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতের ‘আলোচিত সাংবাদিক’ ময়ূখ রঞ্জন
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নেতিবাচক মন্তব্য করে বাংলাদেশে পরিচিতি পাওয়া ভারতীয় ‘আলোচিত সাংবাদিক’ ময়ূখ রঞ্জন ঘোষ টেলিভিশন চ্যানেল ‘রিপাবলিক বাংলা’ ছাড়ার ঘোষণা দিয়েছেন। বিভিন্ন সময় নানারকম মনগড়া তথ্য উপস্থাপনের জন্যও তিনি বেশ আলোচনায় ছিলেন।