
এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। আজ (বুধবার, ২২ জুলাই) বিকেলে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল, এমপি পদের কী হবে
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নৈতিক স্খলনের অভিযোগে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এ বহিষ্কারের ফলে তার সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে কি না, এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

নৈতিক স্খলন: জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শ্যামনগরে এমপি নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ, আইনি ব্যবস্থার দাবি
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘শ্যামনগরের সচেতন নাগরিক সমাজ’। সমাবেশ থেকে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ, জাতীয় সংসদ থেকে বহিষ্কার এবং শ্যামনগরে তাকে অবাঞ্ছিত ঘোষণার দাবি জানানো হয়।

‘এটা নীলার বাসা, আগে আ.লীগ করতো’—জামায়াত এমপির ভিডিওতে নতুন প্রশ্ন
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে বিতর্কে নতুন মাত্রা যোগ হয়েছে। এবার প্রকাশিত আরও কয়েকটি ভিডিওতে ঘটনাস্থল ও ঘটনার বর্ণনা নিয়ে তার দেয়া ব্যাখ্যার সঙ্গে অসঙ্গতির ইঙ্গিত পাওয়া গেছে।

দলের এমপির ঘটনা খতিয়ে দেখছে জামায়াত; সাংগঠনিক পদক্ষেপ নেয়ার আশ্বাস
গণমাধ্যমে বিবৃতি
এক নারী নিয়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব খবরাখবর প্রচারিত হয়েছে তার প্রেক্ষিতে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

পাঁচ মিনিটের ভিডিও ভাইরাল: এমপির দাবি ‘দ্বিতীয় স্ত্রী’; ৫ দিন পরের বায়োডাটায় ‘অবিবাহিত’
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় পাঁচ মিনিটের একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনার মধ্যে নতুন তথ্য সামনে এসেছে। জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ভিডিওতে থাকা তরুণীকে তার বৈধ দ্বিতীয় স্ত্রী বলে দাবি করলেও, বিয়ের দাবির পাঁচ দিন পরের একটি বায়োডাটায় ওই নারীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ রয়েছে।

দ্বিতীয় স্ত্রী দাবি: জামায়াত এমপির ভাইরাল ভিডিও এআই নয়, আরও যেসব জানা গেলো
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল ভিডিওটি এআই দিয়ে তৈরি বা সম্পাদিত নয় বলে জানিয়েছে ফ্যাক্টচেকিং প্লাটফর্ম দ্য ডিসেন্ট। গাজী নজরুল ইসলামও এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, ভিডিওটি এআই নয়। একইসঙ্গে ভিডিওতে থাকা তরুণীকে তিনি নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেছেন।