
টঙ্গীতে অস্ত্র উঁচিয়ে মোটরসাইকেল মহড়া; যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় ঝুট (কারখানার বর্জ্য) ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে অস্ত্র উঁচিয়ে মোটরসাইকেল মহড়ার ঘটনায় বিএনপি ও যুবদলের ১৯ নেতাকর্মীর নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় গত দু’দিনে ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

টঙ্গীতে অস্ত্র উঁচিয়ে মোটরসাইকেল মহড়ায় অংশগ্রহণকারী তিনজন গ্রেপ্তার, গাড়ি উদ্ধার
গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে অস্ত্র উঁচিয়ে কয়েকশত মোটরসাইকেলের মহড়ায় অংশগ্রহণকারী তিনজনকে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। এসময় মহড়ায় ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। আজ (বুধবার, ১ জুলাই) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

কারখানায় বিদেশি বায়ার, বাইরে ঝুট দখলে মোটরসাইকেল মহড়া
গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরীতে ঝুট (কারখানার বর্জ্য) ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একটি কারখানার সামনে কয়েকশো মোটরসাইকেলের মহড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। অভিযোগ রয়েছে, মহড়ায় অংশ নেয়া কয়েকজন কারখানায় ঢুকে নিজেদের ‘বড় নেতার লোক’ পরিচয় দিয়ে সমঝোতা ছাড়া ঝুট অন্য কাউকে না দেয়ার হুঁশিয়ারি দিয়ে যান।

নির্মাণের কয়েক মাস পরেই ধসে পড়ছে ৯ কোটি টাকার সড়ক
গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ি-দমদমা সড়কের নির্মাণ কাজ শেষ হতেই হঠাৎ করে দেবে গেছে নয় কোটি টাকা ব্যয়ে নির্মিত সাড়ে ৫ কিলোমিটার সড়কের প্রায় এক কিলোমিটার অংশ। ধারাবাহিকভাবে সূতি নদীতে দেবে যাচ্ছে সড়কটি। এরই মধ্যে সড়কের বড় অংশ দেবে গেছে। ভেঙে যাচ্ছে নদীর তীরে বসানো ব্লকগুলো। সড়কের কাজ নিম্নমানের হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। নির্মাণ কাজ শেষ করে বিল উত্তোলন করে নিলেও রয়েছে জামানত। সেই টাকায় সংস্কার হবে বলছে এলজিইডি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গাজীপুরে বকেয়ার দাবিতে মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট
গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তালহা স্পিনিং মিলের শ্রমিকরা। এতে করে মহাসড়কের দু'পাশে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েন মহাসড়কে চলাচলকারী যাত্রী ও চালকরা।

গাজীপুরে ১০৫০০ পিস ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ২
গাজীপুরের টঙ্গীতে একটি বাসা থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৫৮ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গাজীপুরে পোশাক কারখানায় আগুন নিয়ন্ত্রণে
গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় একটি পোশাক কারখানায় লাগা আগুন প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ (শনিবার, ১৩ জুন) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৩ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজট
অতিরিক্ত যানবাহনের চাপ, বৃষ্টি ও যমুনা সেতু সংযোগ সড়কে রাতে একাধিক গাড়ি বিকল হওয়ায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে থেমে থেমে ২৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুরে শিশুকে ধর্ষণ-ছবি ধারণের অভিযোগে গ্রেপ্তার ফুফা
গাজীপুর মহানগরীতে ৯ বছরের এক শিশুকে খাবারের লোভ দেখিয়ে একাধিকবার ধর্ষণ এবং আপত্তিকর ছবি ধারণের অভিযোগে সেলিম খান (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সেলিম খান ভুক্তভোগী শিশুর আপন ফুফুর স্বামী।

যানজট নিরসনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিজিবি মোতায়েন
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও যানজটমুক্ত রাখতে মাঠে নেমেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (শুক্রবার, ২২ মে) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয়েছে গাজীপুর ব্যাটালিয়ন ৬৩ বিজিবির টহল দল।

‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের মূল মেরুদণ্ড জ্বালানি ও খনিজসম্পদ খাত’
বৈদেশিক নির্ভরতা কমিয়ে দেশিয় সম্পদের পূর্ণাঙ্গ ব্যবহারের প্রতি জোর দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সমৃদ্ধশালী অর্থনীতি বিনির্মাণে এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের মূল মেরুদণ্ড হচ্ছে জ্বালানি ও খনিজসম্পদ খাত।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর
গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ২০ মে) দুপুর ২টায় গাজীপুরের ধরপাড়ার সাতাইশ চৌরাস্তায় এ ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।