
নীলফামারীতে সিলগালা গোডাউন থেকে ২ কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক উধাও!
নীলফামারীর সৈয়দপুরে আদালতের নির্দেশে বিসিক শিল্প নগরীর একটি সিলগালা করা গোডাউন থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেছে জব্দ করা প্রায় দুই কোটি টাকার নিষিদ্ধ কীটনাশক। দুই বছর আগে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিষিদ্ধ কীটনাশক জব্দ করে সিলগালা করা হয় গোডাউনটি। কিন্তু পুনরায় আদালতের নির্দেশে আলামত ধ্বংস করতে গিয়ে দেখা যায়, ভেতরে নেই সেই মালামাল। কীভাবে সিলগালা গোডাউন থেকে উধাও হলো বিপুল পরিমাণ নিষিদ্ধ কীটনাশক, এ নিয়েই উঠেছে নানা প্রশ্ন।

বিজিবি অভিযানে ৫৬ লাখ টাকার নিষিদ্ধ সিরাপ-জর্দা জব্দ
জয়পুরহাট সদর উপজেলায় একটি কুরিয়ার সার্ভিসের গোডাউনে ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং নিষিদ্ধ জর্দা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২০। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ৫৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা।

রাজধানীর টিকাটুলিতে কেমিক্যালের গোডাউনে অগ্নিকাণ্ড
২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
ভোর ৫টায় হাটখোলা রোডের মামুন প্লাজার তৃতীয় তলায় কেমিক্যাল গোডাউনে আগুন আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের ৭ টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় সকাল ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ভবন মালিক গোপনে কেমিক্যালের গোডাউন ভাড়া দিয়েছিলেন বলে অভিযোগ আবাসিক বাসিন্দাদের। এদিকে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, নেই হতাহতও। আবাসিক ভবনে রাজউক কেমিক্যালের গোডাউনের অনুমোদন দিয়েছিলো কিনা সে বিষয়েও ক্ষতিয়ে দেখার কথা জানায় ফায়ার সার্ভিস।

চাঁদপুরে ১ হাজার ৩৯০ কেজি পলিথিন জব্দ, তিন প্রতিষ্ঠানকে জরিমানা
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ৩৯০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় পলিথিন রাখার দায়ে ৩ ব্যবসায়ীকে সাড়ে সাত হাজার টাকা জরিমানা করা হয়।