ইরানে ‘গোপন হামলা’ আমিরাতের; লাভান দ্বীপের শোধনাগার ক্ষতিগ্রস্ত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যেই তেহরানের ওপর সংযুক্ত আরব আমিরাত গোপনে একগুচ্ছ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রভাবশালী এই মার্কিন সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, গত এপ্রিলের শুরুতে লাভান দ্বীপে অবস্থিত একটি ইরানি তেল শোধনাগারে হামলা চালায় আমিরাত। এতে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং শোধনাগারটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।