প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একটি যুদ্ধবিরতি ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই সময়েই এই হামলা চালানো হয়। এর জবাবে ইরানও আমিরাত ও কুয়েত লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ছুড়েছে। একটি সূত্র জানিয়েছে, আবু ধাবির এই গোপন অভিযানে ওয়াশিংটনের মৌন সমর্থন ছিল।
ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানায়, চলমান এই যুদ্ধে ইরান এ পর্যন্ত আমিরাত লক্ষ্য করে ২ হাজার ৮০০-র বেশি মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলায় ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির শিকার হওয়ার পর তেহরানকে মোকাবিলায় নিজেদের কৌশলগত অবস্থানে পরিবর্তন এনেছে আমিরাত।
এই অভিযোগের বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে তারা আগে দেয়া একটি বিবৃতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছে, যেকোনো শত্রুভাবাপন্ন আচরণের জবাব দেয়ার অধিকার আবু ধাবির রয়েছে।





