
ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোলাম পরওয়ারের গোপন বৈঠক, দাবি রাশেদের
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন দাবি করেছেন, ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার গোপন বৈঠক করেছেন।

সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
হত্যাচেষ্টা, প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় এবার সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাজমুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার (২২ এপ্রিল) এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

কানাডার বিমানবন্দর থেকে সাড়ে ৬ হাজার স্বর্ণের বার চুরি
কানাডার ইতিহাসে সবচেয়ে বড় স্বর্ণের বার চুরির ঘটনা ঘটেছে। সুইজারল্যান্ডের জুরিখ থেকে আসা ৬ হাজার ৬০০ স্বর্ণের বার চুরি হয়েছে টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। সঙ্গে ছিল বিদেশি মুদ্রাও। এই ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে যুক্তরাষ্ট্র আর কানাডা কর্তৃপক্ষ। এরমধ্যে আছেন এয়ার কানাডার দুই কর্মীও।