
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায়
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও ঘনীভূত হয়ে শক্তিশালী রূপ ধারণ করছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর (Bay of Bengal deep depression and cyclone update)। এটি ক্রমেই আরও শক্তিশালী হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

বেড়িবাঁধ উঁচু করতে গিয়ে কাদার ফাঁদে ৪৫ কিলোমিটার সড়ক, দুর্ভোগে বরগুনাবাসী
ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসের হাত থেকে বাঁচতে বরগুনায় উঁচু করা হয়েছে বেড়িবাঁধ। কিন্তু বাঁধ উঁচু করার এই উদ্যোগে বলি হয়েছে যোগাযোগের প্রধান পথগুলো। বরগুনার প্রায় ৪৫ কিলোমিটার পিচঢালা সড়ক এখন পরিণত হয়েছে কাদামাখা চরম দুর্ভোগের ফাঁদে। কোনো যানবাহন না চলায় রোগী, শিশু ও কৃষকদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী
ভৌগোলিক অবস্থান, ঘনবসতি, বিস্তৃত নদ-নদী ব্যবস্থা এবং উপকূলীয় বৈশিষ্ট্যের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগ প্রবণ দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় পানিসম্পদ খাতে সরকার বহুমুখী কর্মপরিকল্পনা ও কার্যক্রম গ্রহণ করেছে।

ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড় সেনইয়ারের তাণ্ডব; প্রাণ হারিয়েছে ৭ শতাংশ ওরাংওটাং
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে মাত্র চার দিনের অতিবৃষ্টি ও ভূমিধসে বিশ্বের অন্যতম বিপন্ন ও বিরল প্রজাতির ওরাংওটাং বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। বুধবার প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, গত নভেম্বরে ঘূর্ণিঝড় সেনইয়ারের প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে ৫৮টি ‘টাপানুলি’ ওরাংওটাং মারা গেছে। এটি এই প্রজাতির মোট সংখ্যার প্রায় ৭ শতাংশ। বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভয়াল ২৯ এপ্রিল: মৃত্যু আর ধ্বংসস্তূপের সেই কালরাত আজও কাঁদায় উপকূলবাসীকে
১৯৯১ সালের ২৯ এপ্রিল— বাংলাদেশের উপকূলীয় জনপদের ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায়। আজ (বুধবার, ২৯ এপ্রিল) সেই ভয়াল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ৩৫ বছর পূর্ণ হলো। কিন্তু এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই রাতের দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে ফেরে কক্সবাজারসহ উপকূলীয় অঞ্চলের মানুষকে। স্বজন হারানোর কান্না, ভেসে যাওয়া জনপদ, লাশের মিছিল আর বেঁচে থাকার আর্তনাদ আজও যেন জীবন্ত হয়ে আছে উপকূলবাসীর স্মৃতিতে।

ঘূর্ণিঝড় ‘বায়রনে’ বিপর্যস্ত দেড় লাখ ফিলিস্তিনি, শিশুসহ মৃত্যু ১০ জনের
শীতকালীন প্রবল ঘূর্ণিঝড় ‘বায়রনের’ প্রভাবে বিপর্যস্ত দেড় লাখ ফিলিস্তিনির জীবন। এরইমধ্যে ঝড়ের প্রভাবে গত ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে মৃত্যু হয়েছে দুই শিশুসহ অন্তত ১০ জনের। আবহাওয়ার প্রতিকূলতায় মানবেতর জীবন পাড় করছেন গাজাবাসী। এ পরিস্থিতিতে প্রায় আট লাখ ফিলিস্তিনি বন্যার কবলে পড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে জাতিসংঘ।

গাজায় প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত শরণার্থী শিবির
ঘূর্ণিঝড় বায়রনের প্রভাবে প্রবল বৃষ্টিতে ভেসে গেছে গাজার শরণার্থী শিবিরের বেশিরভাগ অংশ। ঝড়ো বাতাস ও সারারাতের বৃষ্টিতে ছিঁড়ে গেছে তাঁবুগুলো।

বন্যা-ভূমিধসে ‘মৃত্যুপুরী’ ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা; বিপর্যয়ের মুখোমুখি এশিয়ার ৫ দেশ
ঘূর্ণিঝড়-বন্যা-ভূমিধসে ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্তত ৫টি দেশ। আর মৃত্যুপুরীতে রূপ নিয়েছে ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কা। স্বজনহারা ও ক্ষতিগ্রস্ত মানুষের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ। এমন পরিণতির জন্য জলবায়ুর ক্ষতিকর প্রভাবকেই দায়ী করছেন আবহাওয়াবিদরা। বন্যা-ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে দুর্যোগ প্রতিরোধী ও সহনশীল অবকাঠামো নির্মাণে জোর দেয়ার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা।

বন্যা ও ভূমিধসে দক্ষিণ এশিয়ার চার দেশে প্রাণহানি ৬ শতাধিক
শ্রীলঙ্কায় তাণ্ডব চালানোর পর অবশেষে কিছুটা শক্তি হারিয়ে ভারতের তামিলনাড়ুর দিকে এগিয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় ডিটওয়াহ। সরাসরি আঘাত হানার আশঙ্কা কেটে গেলেও তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে জারি করা হয়েছে লাল সতর্কতা। এদিকে আকস্মিক বন্যা ও ভূমিধসে দক্ষিণ এশিয়ার চার দেশে এখন পর্যন্ত ৬ শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে।

শ্রীলঙ্কার পর ভারতীয় উপকূলের দিকে ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’
শ্রীলঙ্কায় তাণ্ডব চালানোর পর বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে ভারতীয় উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় ডিটওয়া। এরইমধ্যে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে জারি করা হয়েছে লাল সতর্কতা।

ঘূর্ণিঝড় ডিটওয়ার আঘাতে লণ্ডভণ্ড শ্রীলঙ্কার কয়েকটি অঞ্চল, মৃতের সংখ্যা বেড়ে ১২৩
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটওয়ার আঘাতে লণ্ডভণ্ড শ্রীলঙ্কার বেশ কয়েকটি অঞ্চল। বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া এখনও নিখোঁজ ১৩৯ জন। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন দেড় লাখ বাসিন্দা। শ্রীলঙ্কায় তাণ্ডবের পর এবার ভারতের তামিলনাড়ুর দিকে তীব্র বেগে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। আগামীকাল (রোববার, ৩০ নভেম্বর) ভোরের দিকে আঘাত হানতে পারে। ‘ডিটওয়ার’ প্রভাবে পূর্বনির্ধারিত ৫৪টি ফ্লাইট বাতিল করেছে চেন্নাই বিমানবন্দর।

দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪০০
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৪০০ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ অনেকে। এরমধ্যে ঘূর্ণিঝড় ডিটওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় প্রাণ গেছে অন্তত ৮০ জনের। আর দেশটিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ৪৫ হাজার পরিবারের দেড় লাখ সদস্য। অন্যদিকে বন্যা ও ভূমিধসে থাইল্যান্ডে ১৪৫ এবং ফিলিপিন্সে ১৭৪ জনের প্রাণ গেছে।