চট্টগ্রাম কাস্টমস হাউজ

চট্টগ্রাম কাস্টমসের জন্য তৈরি হবে নতুন ভবন; রাজস্ব আয় বৃদ্ধির প্রত্যাশা
রাজস্ব আহরণে শীর্ষ প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমস হাউজের পুরনো ভবন ভেঙে তৈরি হচ্ছে নতুন ভবন। এরআগে, আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্থানান্তর হবে কাস্টমস হাউজ। আগামী জুনেই শুরু হবে ১৪ তলা ভবনের নির্মাণকাজ। যাতে থাকবে অত্যাধুনিক রাসায়নিক ল্যাব, হেল্প ডেস্ক, সার্ভিস ডেস্কসহ আন্তর্জাতিক মানের সুবিধা ও আবাসনের ব্যবস্থা। এতে রাজস্ব আয়ও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন ফেলে রাখা গাড়ি নিলামে তুলবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ফেলে রাখা গাড়ি নিলামে তোলার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এতে টনক নড়েছে আমদানিকারকদের। শুল্ক কর দিয়ে ইতোমধ্যে অনেকেই গাড়ি ডেলিভারি নিয়েছেন, অনেকে আবেদন করেছেন কাস্টম হাউজে। তালিকায় আছে, সাবেক এমপিদের আমদানি করা ৩০টি ল্যান্ডক্রুজারসহ ৯০টি গাড়ি, যা চলতি মাসের তৃতীয় সপ্তাহে উঠবে নিলামে।