
চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ মোহাম্মদ কামরুল ইসলাম নামে এক যাত্রীকে আটক হয়েছেন। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

বাংলাদেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন
চট্টগ্রাম বিমানবন্দর ও পতেঙ্গা সড়কে দেশের প্রথম দুই দশমিক দুই কিলোমিটারের সাইকেল ট্র্যাক উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

দিনের অর্ধেক সময় অলস শাহ আমানত; এভিয়েশন হাব হলে বাড়বে বৈদেশিক আয়
চট্টগ্রামের আকাশপথে প্রতিদিন উড়ে যায় নানা দেশের শত শত বিমান। অথচ নিচের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরটি দিনের অর্ধেক সময় অলস পড়ে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, দূরপাল্লার বিমানের যাত্রাবিরতি বা টেকনিক্যাল ল্যান্ডিং হাব করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় সম্ভব। সম্প্রতি চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। যার সম্ভাব্য ব্যয় ৩০০ মিলিয়ন ডলার।

ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে চট্টগ্রাম বিমানবন্দর, বাড়ছে ফ্লাইট চলাচল
চট্টগ্রাম বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইটের চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে ১৩টি আন্তর্জাতিক ফ্লাইটে আসা যাওয়া করেছে, আর বাতিল হয়েছে মাত্র ৪টি ফ্লাইট।

মধ্যপ্রাচ্যে অস্থিরতায় চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৫০ ফ্লাইট বাতিল
যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান যুদ্ধের কারণে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে সৌদি আরব ও ওমান ছাড়া মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।

৪১৯ যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে শুরু হলো হজ ফ্লাইট
চট্টগ্রাম থেকে শুরু হলো হজ ফ্লাইট। আজ (শনিবার, ৩ মে) বিকেল ৫টা ৪০ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ছেড়ে যায় প্রথম ফ্লাইট। এবার কোনো ভোগান্তি ও হয়রানি ছাড়াই হজযাত্রায় খুশি হজযাত্রীরা। দূরবর্তী হাজীদের কষ্ট লাঘবে বিমানবন্দরে অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। হজফ্লাইট উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

দেশে দু'সপ্তাহ অবস্থানের পর ফিরে গেল অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল
চট্টগ্রাম বিমানবন্দরে দু'সপ্তাহ অবস্থানের পর ফিরে গেল অরবিস উড়ন্ত চক্ষু হাসপাতাল। ১১ দফায় চক্ষু চিকিৎসার সঙ্গে সম্পৃক্ত বাংলাদেশের প্রায় ১২শ পেশাজীবীকে প্রশিক্ষণ দিয়েছে এই হাসপাতাল। ঘরে বসেই হাতে কলমে চোখের সর্বাধুনিক চিকিৎসার প্রশিক্ষণ নেয়ার অভিনব পদ্ধতি অন্যকোনো রোগের ক্ষেত্রে দেখা যায় না। চোখের সর্বাধুনিক সেবার প্রসারে পৃথিবীর একমাত্র উড়ন্ত হাসপাতালকে মাঝে মাঝেই দেশে আনার আহ্বান জানিয়েছেন প্রশিক্ষণার্থীরা।

চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশি মুদ্রাসহ দুবাইগামী যাত্রী আটক
চট্টগ্রাম বিমানবন্দরে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রাসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করেছে এনএসআই ও শুল্ক গোয়েন্দা।

অর্থনীতির চালিকাশক্তি হয়ে উঠতে পারে দেশের বিমানখাত
গেল দশ বছরে দেশের বিমানখাতে প্রবৃদ্ধি হয়েছে দ্বিগুণ। সে কারণেই সক্ষমতা বাড়াতে দেশের ৮টি বিমানবন্দরে ১৫টি প্রকল্পের আওতায় চলছে সম্প্রসারণ, যাতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩২ হাজার কোটি টাকা। এই প্রকল্পগুলো শেষ হলে দেশের সামগ্রিক অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হতে পারে দেশের বিমানখাত।

হাসান মাহমুদ খাঁনকে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। তিনি আগামী ১১ জুন থেকে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন।

সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দরে সব কার্যক্রম বন্ধ ঘোষণা
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আগামীকাল (সোমবার, ২৭ মে) ভোর ৫টা পর্যন্ত বিমান ওঠানামাসহ ও সব কার্যক্রম বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। আজ (রোববার, ২৬ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

চট্টগ্রাম থেকে ৪১৯ হজযাত্রী নিয়ে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট
৪শ'১৯ যাত্রী নিয়ে সোমবার দিবাগত রাত তিনটায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। এ বছর চট্টগ্রাম থেকে ৮ হাজার হাজী যাবেন মক্কা-মদিনার উদ্দেশে। তবে হজ পালনে ব্যয় বাড়ায় গত তিন বছরে বন্দরনগরীতে হাজী কমেছে ৪০ শতাংশ। এতে কমেছে পরিচালিত হজ ফ্লাইটের সংখ্যাও।