চট্টগ্রাম বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ যাত্রী আটক

স্বর্ণসহ আটক যাত্রী
স্বর্ণসহ আটক যাত্রী | ছবি: সংগৃহীত
0

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ মোহাম্মদ কামরুল ইসলাম নামে এক যাত্রীকে আটক হয়েছেন। জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

আজ (রোববার, ১৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টায় আবুধাবি থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছান ওই যাত্রী। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, স্ক্যানিংয়ের সময় ওই যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে বিমানবন্দরের ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে তার ব্যাগেজ তল্লাশি করা হয়।

এ সময় নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডার এবং বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ছাড়া তার কাছ থেকে ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়ি উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৫৬৬ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে।

উদ্ধার করা স্বর্ণ কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে পতেঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়

জেআর