চলচ্চিত্র
চলচ্চিত্র মানুষের মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম তৈরির শক্তিশালী মাধ্যম: জহির উদ্দিন স্বপন

চলচ্চিত্র মানুষের মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম তৈরির শক্তিশালী মাধ্যম: জহির উদ্দিন স্বপন

চলচ্চিত্র মানুষের মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম তৈরির সবচেয়ে শক্তিশালী মাধ্যম বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। আজ (শনিবার, ২২ আগস্ট) বিকেলে রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলে সপ্তাহব্যাপী ‘হৃদয়ে ঢাকা’ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

অভিবাসন নিয়ে দেশে প্রথম চলচ্চিত্র উৎসবে সেরা ‘হাউ ডু ইউ ডু’

অভিবাসন নিয়ে দেশে প্রথম চলচ্চিত্র উৎসবে সেরা ‘হাউ ডু ইউ ডু’

বাংলাদেশের প্রথম অভিবাসন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান বিষয়ক চলচ্চিত্র প্রতিযোগিতা ও উৎসব ‘মাইগ্রেশন ফিল্ম ফেস্টের ২০২৬’ জাতীয় বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে আবির ফেরদৌস মুখরের ‘হাউ ডু ইউ ডু’। সেই সঙ্গে আন্তর্জাতিক বিভাগে সেরা হয়েছে তুরস্কের পরিচালক আদার বারান ডেগারের ‘দ্য কোল্ড’।

চার্লি চ্যাপলিনের স্মৃতিতে ব্যতিক্রমী আয়োজন সুইজারল্যান্ডে

চার্লি চ্যাপলিনের স্মৃতিতে ব্যতিক্রমী আয়োজন সুইজারল্যান্ডে

নতুন বিশ্ব রেকর্ড গড়তে চার্লি চ্যাপলিনের সাজ-পোশাকে সুইজারল্যান্ডে ব্যতিক্রমী এক সমাবেশ করলেন শত শত মানুষ। চ্যাপলিনের বাসভবনের সামনে সেই চিরচেনা হ্যাট, টুথব্রাশ গোঁফ আর ছড়ি নিয়ে উপস্থিত হন ৪২৯ জন ভক্ত। এমন আয়োজন বিশ্বজুড়ে সাড়া ফেলে দিলেও ভাঙা যায়নি আগের রেকর্ড। ২০১৭ সালে একই ভেন্যুতে ৬৬২ জন চার্লি চ্যাপলিনের মতো সেজে গড়েছিলেন অনন্য এক ইতিহাস।

প্রায় সাত বছর পর রূপালী পর্দায় সিনেমা দেখার সুযোগ পেলো কক্সবাজারবাসী

প্রায় সাত বছর পর রূপালী পর্দায় সিনেমা দেখার সুযোগ পেলো কক্সবাজারবাসী

দীর্ঘ প্রায় সাত বছর পর আবারও বড় পর্দায় চলচ্চিত্র দেখার সুযোগ পেলেন কক্সবাজারের মানুষ। করোনা মহামারীর সময় কক্সবাজারের সবশেষ চালু থাকা সিনেমা প্রদর্শন কেন্দ্র বিজিবি অডিটোরিয়ামে চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ার পর থেকে রূপালী পর্দায় সিনেমা দেখার সুযোগ থেকে বঞ্চিত ছিলেন জেলার চলচ্চিত্রপ্রেমীরা। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ (শুক্রবার, ৫ জুন) শুরু হয়েছে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী ‘কক্সবাজার টকিজ’।

সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে হুমকির মুখে মানুষের সৃজনশীলতা

সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে হুমকির মুখে মানুষের সৃজনশীলতা

সিনেমায় এআইয়ের ব্যবহার এবারের কান চলচ্চিত্র উৎসবে বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেক নির্মাতারাই বলছেন, সিনেমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে ভয়ের কিছু নেই। এইআই টুল প্রযুক্তিনির্ভর সিনেমার নির্মাণ খরচ ও সময় দুই-ই বাঁচায়। আবার অনেকেই বলছেন, এটি শিল্পের গুনগত মান, মানুষের সৃজনশীলতা বা অভিনয় দক্ষতা ধ্বংস করবে।

আবারও পেছালো সালমান শাহ হত্যার প্রতিবেদন দাখিলের তারিখ

আবারও পেছালো সালমান শাহ হত্যার প্রতিবেদন দাখিলের তারিখ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। তার সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা এ মামলায় প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ মে নতুন দিন ধার্য করেছেন আদালত।

কন্যা জাইমাকে নিয়ে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী

কন্যা জাইমাকে নিয়ে সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রী

সিনেমা দেখতে রাজধানীর একটি প্রেক্ষাগৃহে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। এসময় তারা ‘প্রোজেক্ট হেল মেরি’ ছবিটি উপভোগ করেন। সংস্কৃতি ও সুস্থ ধারার সিনেমাকে উৎসাহ দিতেই তার এ উদ্যোগ বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষা, সাংবাদিকতা, চলচ্চিত্র ও সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ৯ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানের হাতে রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাধীনতা পরবর্তী নাট্য আন্দোলনে সেলিম আল দীনের ভূমিকা নিয়ে আলোচনা

স্বাধীনতা পরবর্তী নাট্য আন্দোলনে সেলিম আল দীনের ভূমিকা নিয়ে আলোচনা

বাংলাদেশের কিংবদন্তী নাট্যকার সেলিম আল দীন স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের নাট্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজ (বুধবার, ১৪ জানুয়ারি) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাট্যাচার্য সেলিম আল দীনের ১৮তম প্রয়াণ দিবস উপলক্ষে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে আযোজিত এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।

খালেদা জিয়ার বিদায়ে তারকাদের শোক

খালেদা জিয়ার বিদায়ে তারকাদের শোক

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। আপসহীন এই নেত্রীর বিদায়ে সারা দেশে নেমে এসেছে শোকের ছায়া। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি ঢাকাই চলচ্চিত্রের অভিনয়শিল্পী ও নির্মাতারাও সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তায় তাকে স্মরণ করছেন।

বিশ্বজুড়ে ‘অ্যাভাটার’ ঝড়: ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় কী চমক রেখেছেন জেমস ক্যামেরন?

বিশ্বজুড়ে ‘অ্যাভাটার’ ঝড়: ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় কী চমক রেখেছেন জেমস ক্যামেরন?

২০০৯ সালে ‘অ্যাভাটার’ মুক্তি পাওয়ার পর বিশ্ব চলচ্চিত্রের ইতিহাস বদলে গিয়েছিল। দীর্ঘ ১৩ বছর পর ২০২২ সালে এসেছিল ‘দ্য ওয়ে অব ওয়াটার’। আর এবার ২০২৫ সালের ডিসেম্বরে মুক্তি পেল এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই বিশ্বজুড়ে বক্স অফিসে বইছে ঝোড়ো হাওয়া। গত শুক্রবার (১৯ ডিসেম্বর) থেকে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসেও সিনেমাটি দর্শকরা উপভোগ করছেন।

‘নারীর ক্ষমতায়ন ও চলচ্চিত্রে ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

‘নারীর ক্ষমতায়ন ও চলচ্চিত্রে ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নারীদের অংশগ্রহণে চলচ্চিত্র চর্চা, প্রদর্শন ও সচেতনতা বৃদ্ধির জন্য ‘নারীর ক্ষমতায়ন ও চলচ্চিত্রে ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সহযোগিতায় সেমিনার হলে উইমেন্স ফিল্ম সোসাইটি বাংলাদেশ এ অনুষ্ঠান আয়োজন করে।