‘স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চাঁদাবাজদের তালিকা তৈরি করছে র্যাব’
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্দেশে চাঁদাবাজদের পক্ষপাতমুক্ত তালিকা তৈরির প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র্যাব। আজ (শনিবার, ১১ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী।