
চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী
চিকিৎসা বিজ্ঞানে (ফিজিওলজি বা মেডিসিন) ২০২৬ সালে যৌথভাবে কার্ল ডেইসেরথ, পিটার হেগেম্যান ও গেয়র্গ নাগেলকে নোবেল পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি। ‘আলো-নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স সম্পর্কিত আবিষ্কারের জন্য’ তাদের এ সম্মাননা দেয়া হলো।

নিখুঁত হওয়ার মানসিকতা কীভাবে ডেকে আনছে চরম বিপদ? জানুন মুক্তির উপায়
সবকিছুতে নিখুঁত থাকার প্রচেষ্টা আপাতদৃষ্টে একটি ইতিবাচক গুণ মনে হলেও, এর পেছনে লুকিয়ে রয়েছে এক বড় মানসিক ফাঁদ। সবকিছু একদম নিখুঁত করার নিরন্তর তাগিদ যখন মানুষের মনকে পুরোপুরি আচ্ছন্ন করে ফেলে, তখন তা দীর্ঘস্থায়ী উদ্বেগ ও অবসাদের কারণ হয়ে দাঁড়ায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই স্বভাবকে বলা হয় পারফেকশনিজম (Perfectionism) এবং যারা এই সমস্যায় ভোগেন তাদের বলা হয় পারফেকশনিস্ট।

থ্রিডি প্রিন্টিং ও এআই প্রযুক্তিতে তৈরি হচ্ছে কৃত্রিম হাত
চিকিৎসা বিজ্ঞানে আরও এগিয়ে গেল তিউনিসিয়া। শিশুদের জন্য একটি মেডিকেল স্টার্টআপ প্রতিষ্ঠান তৈরি করছে কৃত্রিম হাত। থ্রিডি প্রিন্টিং ও এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তৈরি হচ্ছে এ রোবটিক আর্ম। এ রোবটিক হাত লাগাতে খরচ হবে ৮ হাজার থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত।