মাটি কাটাকে কেন্দ্র করে ফেনীতে সংঘর্ষে নিহত ১, আহত ২
কৃষিজমির মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় হোনা মিয়া নামে এক যুবক নিহত ও ২ যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল (শনিবার, ১৪ মার্চ) দিবাগত রাতে ফেনীর ছাগলনাইয়া উপজেলার কন্ট্রাক্টর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।