
সবুজবাগে সন্ত্রাসীদের হামলায় কাতার প্রবাসী যুবক নিহত, আহত দুই
সবুজবাগের আদর্শপাড়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি ছুরিকাঘাতে সিফাত উল্লাহ (২৭) কাতার প্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। আজ (রোববার, ৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে শুভ হত্যাকাণ্ড: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩
মাদকের আধিপত্য ও পূর্ব বিরোধের জেরে শুভ চন্দ্র দাসকে (৩০) গুলি ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেরপুরে চিকিৎসককে ছুরিকাঘাত; গ্রেপ্তার প্রধান অভিযুক্ত
শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্তব্যরত মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনায় প্রধান অভিযুক্ত আরাফাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নরসিংদীতে বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ, পলাতক ছেলে
নরসিংদীর শিবপুরে আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তারই ছেলে শাকিল চৌধুরীর (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় শাকিল পলাতক রয়েছে।

নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পরিবহন শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সজীব (৩০) নামে এক পরিবহন শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ আগস্ট) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।

লন্ডনের ব্যস্ত কভেন্ট গার্ডেনে ছুরি হামলা, আটক ৪৭ বছর বয়সী নারী
লন্ডনের ব্যস্ত এলাকা কভেন্ট গার্ডেনে পৃথক ছুরিকাঘাতের ঘটনায় চারজন আহত হয়েছেন। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার মেট্রোপলিটন পুলিশ এই তথ্য জানিয়েছে। বিভিন্ন দর্শনীয় স্থান ঘিরে গড়ে ওঠা এই এলাকাটি পর্যটকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জে বন্ধুর ছুরিকাঘাতে রজব আলী (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ (বুধবার, ২৪ জুন) বেলা সাড়ে ১২টার দিকে শহরের মসজিদপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রজব আলী চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মসজিদপাড়া মহল্লার নজরুল ইসলাম বাবুর ছেলে।

নিউ ইয়র্কে ছুরিকাঘাতে আহত অন্তত ৫
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ছুরিকাঘাতে আহত হয়েছে অন্তত ৫ জন। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, আটক ব্যক্তি একজন মানসিক রোগী।

যশোরে গৃহবধূকে হত্যার পর স্বামীর আত্মহত্যাচেষ্টা
যশোরে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে ছামিনা আক্তার (২০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত তার স্বামী সুজন (২৬) নিজ শরীরেও ছুরিকাঘাত করে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ব শত্রুতার জেরে জয়পুরহাটে যুবককে ছুরিকাঘাতে হত্যা
পূর্ব শত্রুতার জেরে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় মাসুম হোসেন (২৮) নামে এক যুবককে এলোপাতাড়ি ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষরা। গতকাল (মঙ্গলবার, ২৬ মে) রাত সাড়ে ১০টার দিকে আক্কেলপুর উপজেলার তিলোকপুর হাটের জিরো পয়েন্টে এলাকায় এ ঘটনা ঘটে।

নরসিংদীতে যুবক খুন; প্রতিবাদে বাড়িঘর ভাঙচুর-অগ্নিসংযোগ
নরসিংদীর পলাশ উপজেলা এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রকাশ্যে তিন তরুণকে ছুরিকাঘাতের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত আশিক ভূঁইয়া (২৫) পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর গ্রামের মনির হোসেন ভূঁইয়ার ছেলে। একই এলাকার বাসিন্দা আহত রুহুল আমিন ও মো. ইলিয়াস বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রাম বন্দরে ছুরিকাঘাতে থাইল্যান্ডের নাবিক নিহত
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে একটি বিদেশি জাহাজে এক নাবিকের ছুরিকাঘাতে আরেক নাবিক নিহত হয়েছেন। গতকাল (মঙ্গলবার, ১৯ মে) সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের চার্লি বহিনোঙ্গর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাবিকের নাম রাফি সং কালাহান। তিনি থাইল্যান্ডের নাগরিক।