
জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চব্বিশের গণঅভ্যুত্থান কোনো একক দল বা গোষ্ঠীর নয় উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই স্মৃতি জাদুঘর কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না।’

সরকার গণভোটের দাবি থেকে সরে আসায় জনগণ হতাশ হয়েছে: হাসনাত আবদুল্লাহ
গণভোটের দাবি থেকে সরকারের সরে আসা জনগণকে হতাশ ও আহত করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে। জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করে তিনি পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে সেনানিবাসে ফিরে পূর্ণোদ্যমে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করায় সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

জনগণকে দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে সরকার: প্রধানমন্ত্রী
যশোরে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে একটি সুধী সমাবেশে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের উদ্দেশে বলেছেন, জনগণকে দেয়া সব প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করবে বর্তমান সরকার। আজ (সোমবার, ২৭ এপ্রিল) শার্শায় উলসী খাল খনন কর্মসূচির উদ্বোধন করে তিনি এ কথা জানান।

জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য: ডেপুটি স্পিকার
জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদে ভবনের কার্যালয়ে তার নির্বাচনি এলাকার খ্রিস্টান কমিউনিটির ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা জানান তিনি।

নগরীর সব কাজ সমন্বয়ে করা হবে: ডিএনসিসি প্রধান
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান জানিয়েছেন, নগরের সব কাজ এখন থেকে সমন্বয় করে করা হবে। একই সঙ্গে এসব কাজের রক্ষণাবেক্ষণ করতে জনগণকে আহ্বানও জানিয়েছেন তিনি।

রাজনীতিতে আধিপত্য নয়, জনগণের সেবক হতে হবে: সড়কমন্ত্রী
সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, রাজনীতিতে আধিপত্য নয়, জনগণের সেবক হতে হবে। রাষ্ট্রকে ধারন করতে হবে। আজ (মঙ্গলবার, ৩ মার্চ ) ঢাকা কলেজ অডিটোরিয়াম কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি।

ভোটকেন্দ্র দখল করতে আসলে আরেকটি ‘৫ আগস্ট’ ঘটবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের নিয়ন্ত্রণ জনগণের হাতে এবং ঢাকার মাধ্যমে হবে। দিল্লির তাঁবেদারি করে যারা রাজনীতি করেছে বা নতুন করে সেই রাজনীতি চালু করতে চায়, তাদের বাংলাদেশে আর কখনো রাজনীতি প্রতিষ্ঠিত হবে না। প্রয়োজনে ভোটাধিকার রক্ষায় জীবন দিতে হবে। ভোটকেন্দ্র দখল করতে গেলে বাংলাদেশের ইতিহাসে আরেকটি ‘৫ আগস্ট’ ঘটবে।

ভোট গণনা দেরির নামে সুযোগ নেয়ার চেষ্টা প্রতিহতের আহ্বান তারেক রহমানের
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোট গণনা দেরির নামে কোনো পক্ষ যেন সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, ‘এবার নাকি ভোট গণনা করতে সময় লাগবে—এমন নতুন গল্প শোনা যাচ্ছে। যদি কেউ ভোট গণনা দেরির নামে কোনো সুযোগ নিতে চায়, জনগণকে তা প্রতিহত করতে হবে।’

বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপিকে এবার জনগণ লাল কার্ড দেখাবে। আগামী ১৩ তারিখ থেকে জনগণ একটি নতুন বাংলাদেশ পাবে বলেও মন্তব্য করেন তিনি। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন জামায়াত আমির।

নীতিতে অবিচল থাকতে গিয়ে অনেক শক্তিশালী ব্যক্তি-গোষ্ঠীর শত্রু হয়েছি: আসিফ মাহমুদ
সদ্য পদত্যাগ করা উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, গণঅভ্যুত্থান এবং পরবর্তী সময়ে নীতির ওপর অবিচল থেকে কাজ করতে গিয়ে অনেক শক্তিশালী ব্যক্তি, গোষ্ঠীর শত্রুতে পরিণত হয়েছি। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত প্রোফাইল থেকে এক পোস্টে তিনি এ কথা জানান।

গণভোটের প্রশ্নগুলো সহজ ভাষায় জনগণকে বোঝানোর নির্দেশ তথ্য সচিবের
গণভোটের প্রশ্নগুলো সহজ ভাষায় জনগণকে বোঝাতে তথ্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। কর্মকর্তাদের নির্দেশনায় তিনি বলেন, ‘এবারের নির্বাচনে গণভোট অনেক বড় চ্যালেঞ্জ। তাই গণভোটের প্রশ্নগুলো আগে তথ্য কর্মকর্তাদের হৃদয়ঙ্গম করতে হবে।’