জনরোষ
তেহরানের জন্য ‘দ্বিমুখী তলোয়ার’ শান্তি চুক্তি; একদিকে কট্টরপন্থি, অন্যদিকে সাধারণ মানুষ

তেহরানের জন্য ‘দ্বিমুখী তলোয়ার’ শান্তি চুক্তি; একদিকে কট্টরপন্থি, অন্যদিকে সাধারণ মানুষ

ইরানের ঈশ্বরতান্ত্রিক শাসকেরা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান মোকাবিলা করতে সক্ষম হলেও তাদের আসল সমস্যা হয়তো এখন শুরু হতে যাচ্ছে। একদিকে যুদ্ধের ধকল কাটিয়ে ওঠা আত্মবিশ্বাসী কট্টরপন্থিদের দাবি মেটানো, অন্যদিকে বছরের পর বছর নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক ধ্বংসাত্মক যুদ্ধে পিষ্ট অতিদরিদ্র ও ক্ষুব্ধ জনগণের প্রত্যাশা পূরণ—এই দুইয়ের ভারসাম্য রক্ষা করাই এখন তেহরানের জন্য বড় চ্যালেঞ্জ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইন্দোনেশিয়ায় বিক্ষোভের তীব্রতায় মন্ত্রিসভায় রদবদল, বরখাস্ত ৫

ইন্দোনেশিয়ায় বিক্ষোভের তীব্রতায় মন্ত্রিসভায় রদবদল, বরখাস্ত ৫

ইন্দোনেশিয়ায় দেশজুড়ে চলমান জনরোষ ও বিক্ষোভের চাপের মুখে প্রেসিডেন্ট প্রাবোও সুনিয়ান্তো তার মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল করেছেন। গতকাল (সোমবার, ৮ সেপ্টেম্বর) এ রদবদলের অংশ হিসেবে পাঁচ মন্ত্রীকে বরখাস্ত করা হয়। বিক্ষোভের পেছনে সরকারের উদাসীনতা, মন্ত্রীদের উচ্চ ভাতা এবং সাধারণ মানুষের অর্থনৈতিক অসন্তোষকে মূল কারণ হিসেবে দেখা হচ্ছে।

জনরোষের পেছনে দায় স্বার্থান্বেষী মহলের: অ্যাডিশনাল আইজিপি দেলোয়ার

জনরোষের পেছনে দায় স্বার্থান্বেষী মহলের: অ্যাডিশনাল আইজিপি দেলোয়ার

পুলিশের কিছু স্বার্থান্বেষী মহল তাদের হীন স্বার্থ চরিতার্থ করতে বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করেছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি মো. দেলোয়ার হোসেন মিয়া। আজ (রোববার, ২২ জুন) সকালে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে ৫১তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

নিপীড়ন, গুম-হত্যার দালিলিক প্রমাণের সাক্ষ্য হবে গণভবন

নিপীড়ন, গুম-হত্যার দালিলিক প্রমাণের সাক্ষ্য হবে গণভবন

কর্তৃত্ববাদী সরকারের জান্তব নিদর্শন গণভবন। ছাত্র-জনতার সম্মিলিত গণ-আন্দোলনে পরাজিত এই ভবন। নিপীড়ন, গুম-হত্যার দালিলিক প্রমাণের সাক্ষ্য হিসেবে গণভবনকে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ নির্মাণে পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আর এই উদ্যোগকে ইতিবাচক বলছেন বিশেষজ্ঞরা। তারুণ্যের কাছে স্বৈরাচারের যে পরাজয় তার নিদর্শনস্বরূপ গণভবন পরবর্তী প্রজন্মের কাছে পরিচিত হবে বলে মত তাদের।