ইরান যুদ্ধ ও জীবনযাত্রার ব্যয় নিয়ে অসন্তোষ; ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্ন পর্যায়ে
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন তার বর্তমান মেয়াদের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। রয়টার্স ও ইপসোস-এর নতুন এক জরিপ অনুযায়ী, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং ইরানের সঙ্গে অপ্রিয় এক যুদ্ধে জড়ানোর কারণে মার্কিনিরা বর্তমান প্রশাসনের ওপর ক্রমেই আস্থা হারাচ্ছেন। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।