জাগো ও ইয়ুথনেটের নেক্সটজেন ফেলোশিপ চালু
তরুণ স্নাতকদের বাস্তব অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতা অর্জনের সুযোগ দিতে তিন বছর মেয়াদি ‘নেক্সটজেন গ্র্যাজুয়েট ফেলোশিপ প্রোগ্রাম’ চালু করেছে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও ইয়ুথনেট গ্লোবাল। আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও গণমাধ্যমের শতাধিক প্রতিনিধি অংশ নেন।