
ইরানে মার্কিন হামলা কি যুদ্ধাপরাধ; জাতিসংঘের প্রতিবেদন ও আইনি বাস্তবতা
আল জাজিরার বিশ্লেষণী প্রতিবেদন
গত ফেব্রুয়ারিতে ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয় ও লামের্দ শহরের ক্রীড়া কেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় শতাধিক শিশুর প্রাণহানি আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধাপরাধের পর্যায়ে পড়ে বলে সিদ্ধান্ত দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক তথ্যানুসন্ধান মিশন। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে জমা দেওয়া এই প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক স্থাপনা জেনেও মার্কিন বাহিনী ‘বেপরোয়া’ আচরণ করেছে। তবে ওয়াশিংটন এই প্রতিবেদন প্রত্যাখ্যান করায় এখন প্রশ্ন উঠেছে মার্কিন বাহিনীর বিরুদ্ধে এই অপরাধের কোনো বিচার কি আদৌ সম্ভব?

ইরানে যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরানের মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বিমান হামলায় প্রাণহানির ঘটনায় আনা যুদ্ধাপরাধের অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের ওই প্রতিবেদনকে ‘বিশ্বাসযোগ্য নয়’ বলে উড়িয়ে দিয়েছে ওয়াশিংটন।

ক্ষুধা কমলেও খাদ্য সংকটে কোটি কোটি মানুষ: জাতিসংঘ
বিশ্বব্যাপী ক্ষুধার্ত মানুষের সংখ্যা কমছে। জাতিসংঘের সর্বশেষ ‘বিশ্বে খাদ্য নিরাপত্তা ও পুষ্টির অবস্থা’ (স্টেট অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড) শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে আনুমানিক ৬৪৫ মিলিয়ন (৬৪ কোটি ৫০ লাখ) মানুষ ক্ষুধার সম্মুখীন হয়েছেন। এই সংখ্যা ২০২৪ সালের চেয়ে ১ কোটি ৪০ লাখ এবং ২০২২ সালের চেয়ে ৪ কোটি ৩০ লাখ কম। তবু যুদ্ধ, অর্থনৈতিক ধাক্কা ও চরম জলবায়ু পরিস্থিতির কারণে বিশ্বের কোটি কোটি মানুষ এখনও তীব্র খাদ্য সংকটে আছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।