
‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না কমালে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না’
বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না কমালে সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না। আজ (শুক্রবার, ১৪ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক গণসমাবেশে এ মন্তব্য করেন তিনি।

ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর উচিৎ নয়: নাহিদ
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে সেটা নিরূপণ হওয়ার আগে পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর করা উচিৎ হবে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে ভোট দিলে এমপি পদ বাতিল: চিফ হুইপ
রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ দলের বাইরের প্রার্থীকে ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর আছে। ফলে কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে।

রাষ্ট্রপতি হিসেবে অলি আহমদ উপযুক্ত: নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি হিসেবে অলি আহমদ উপযুক্ত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। আজ (রোববার, ৯ জুলাই) সকালে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ১১ দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।

জনগণের ওপর জুলুমকারীদের আর আস্ফালনের সুযোগ হবে না: জামায়াত আমির
রাজধানীতে বিদ্যুৎ-গ্যাস সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আয়োজিত সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১-দলীয় ঐক্য। একইসঙ্গে জনগণের ওপর জুলুমকারীরা জীবিত অবস্থায় বাংলাদেশে আর আস্ফালনের সুযোগ পাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

জুলাই নিয়ে কোনো কটূক্তি মেনে নেয়া হবে না—হুঁশিয়ারি নাহিদ ইসলামের
জুলাই নিয়ে কোনো কটূক্তি মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এক আলোচনা সভায় তিনি বলেন, ‘শুধু হাসিনার পতন নয়, এক দফার লক্ষ্য ছিললো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলুপ্তি, যা অর্জিত হয়নি।’

‘পাটওয়ারী বলেছেন, আমি কিন্তু সব বলে দেবো’— ফেসবুকে রাশেদ খাঁনের অভিযোগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার সঙ্গে ফোনে কথা বলে তার বিরুদ্ধে বক্তব্য না দেয়ার অনুরোধ করেছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে কথা বললে ‘তথ্য ফাঁসের’ হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১০০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আজ (বুধবার, ২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কের বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ক্যাম্পে মামলাটি দায়ের করেন হবিগঞ্জ জেলা যুবশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল।

হবিগঞ্জে যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশি বাধায় এনসিপি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় পুলিশের ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ (বুধবার, ২৯ জুলাই) বিকেল ৫টার দিকে প্রায় এক ঘণ্টার বাগ্বিতণ্ডার পর তারা যাত্রা শুরু করেন। হবিগঞ্জে পৌঁছে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তাদের।

ময়মনসিংহের তারাকান্দায় এনসিপির পদযাত্রা ও সমাবেশ
ময়মনসিংহের তারাকান্দায় পদযাত্রা ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ (রোববার, ২৬ জুলাই) বিকেলে এ আয়োজন করা হয়।

সাহাবুদ্দিন চুপ্পুকে সেইফ এক্সিট দিতে চায় বিএনপি: আখতার হোসেন
সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বিএনপির একটি নেগোসিয়েশন হয়েছে, তারা চুপ্পুকে সেইফ এক্সিট দিতে চায়— এমন দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।