২০ বছর পর দক্ষিণ কোরিয়ায় প্রথম নারী প্রধানমন্ত্রী মনোনীত
দীর্ঘ ২০ বছর পর প্রথমবার কোনো নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন বর্তমান ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং স্টার্টআপ বিষয়ক মন্ত্রী হান সিয়ং-সুক। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং গতকাল (রোববার, ৭ জুন) তাকে এই পদে মনোনীত করেন। পার্লামেন্টের অনুমোদন পেলে তিনি হবেন দক্ষিণ কোরিয়ার ইতিহাসের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর নিশ্চিত করেছে।