
হিমঘরে খামেনির মরদেহ; দাফন ঘিরে তেহরানে নজিরবিহীন নিরাপত্তা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন আগামী ৯ জুলাই সম্পন্ন হবে। গত ২৮ ফেব্রুয়ারি নিহত হওয়ার চার মাসেরও বেশি সময় পর তার এই দাফন প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, ইসলামি রীতিতে দ্রুত দাফনের কথা থাকলেও বিশেষ ক্ষেত্রে মরদেহ হিমঘরে সংরক্ষণ করা যায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, খামেনির মরদেহ রাসায়নিকভাবে সংরক্ষণ (এম্বালমিং) করা হয়নি, বরং কৃত্রিম ঠান্ডায় বা হিমঘরে রাখা হয়েছে। ফক্স নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

খামেনির জানাজায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিতে তেহরান যাচ্ছেন বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আগামী ৪ জুলাই তেহরানে এই জানাজা অনুষ্ঠিত হবে।

বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন মুস্তাফা মনোয়ার
রাজধানীর বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে দেশের বরেণ্য চিত্রশিল্পী, পাপেটশিল্পের পথিকৃৎ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারকে।

কিংবদন্তি হকি খেলোয়াড় ও সংগঠক আব্দুস সাদেক মারা গেছেন
বাংলাদেশের কিংবদন্তি হকি খেলোয়াড় ও সংগঠক আব্দুস সাদেক আর নেই। তিনি রাজধানীর একটি হাসপাতালে আজ (শনিবার, ২০ জুন) সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।

সড়ক দুর্ঘটনায় নওগাঁর নিহতদের জানাজা সম্পূর্ণ
টাঙ্গাইলের কালিহাতিতে সড়ক দুর্ঘটনায় নওগাঁর মান্দা ও নিয়ামতপুর উপজেলার নিহত ফেরিওয়ালাদের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ (মঙ্গলবার, ২৬ মে) সকাল সাড়ে ১০টায় বৃষ্টি উপেক্ষা করে উপজেলার রাজেন্দ্রবাটি গ্রামে একসঙ্গে ৬ জনের জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের কবরস্থানে তাদের পাশাপাশি দাফন করা হয়।

প্রধানমন্ত্রীর অংশগ্রহণে সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজা সম্পন্ন
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রোববার, ১৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে সাবেক এ প্রতিমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়।

সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নেবেন প্রধানমন্ত্রী
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী, একমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মুন্সীগঞ্জ বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার জানাজায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল (রোববার, ১৭ মে) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ১১টায় এ জানাজা অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী নাহিদা বৃষ্টির জানাজা সম্পন্ন: মরদেহ ফিরবে ৯ মে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় গতকাল (বুধবার, ৬ মে) দুপুর ২টায় টাম্পার 'ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়া' মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়। মিয়ামিতে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধিও এ সময় উপস্থিত ছিলেন।

পরিবারের সঙ্গে ঈদ করা হলো না যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমনের
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জের লালডোবা গ্রামে এসে পৌঁছে আজ (সোমবার, ৪ মে) বিকেল ৩টা ২০ মিনিটে। পরে বাদ মাগরিব নামাজ শেষে স্থানীয় লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

ফ্লোরিডায় নিহত লিমনের জানাজা সম্পন্ন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ৩০ এপ্রিল) বাদ জোহর দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় অবস্থিত ইসলামিক সোসাইটি অফ টাম্পা বে এরিয়া মসজিদে এ জানাজা অনুষ্ঠিত হয়।

স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন হয়েছে। আজ (সোমবার, ৩০ মার্চ) বেলা ১২টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হয়।

সাড়ে ৩ ঘণ্টার প্যারোলে মুক্তি, বাবার দাফনে অংশ নিয়ে আবার কারাগারে
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঈদের দিন প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন জাহেদ হোসেন ঠাকুর নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। আজ (শনিবার, ২১ মার্চ) বিকেলে উপজেলার সদরের বড়দেওয়ানপাড়া এলাকায় জানাজায় অংশ নেন তিনি।