
বাংলাদেশ-জাপান ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী
স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে সর্বোচ্চ সহায়তা দিয়েছে জাপান বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেছেন, দুই দেশের ভ্রাতৃত্বের বন্ধন এগিয়ে নিতে সরকার কাজ করছে।

স্থায়ী বসবাসের নিয়ম কড়াকড়ি করছে জাপান, অনিশ্চয়তায় প্রবাসিরা
চাকরির সূত্রে দীর্ঘ প্রায় আট বছর ধরে জাপানে বসবাস করছেন বাংলাদেশি টেক প্রকৌশলী আব্দুল। পূর্ব এশিয়ার এই দেশটির জীবনযাত্রার সঙ্গে নিজেকে মানিয়ে নিলেও, সম্প্রতি জাপান সরকারের স্থায়ী বসবাসের (পারমানেন্ট রেসিডেন্সি) নিয়মকানুনে নতুন কড়াকড়ির সিদ্ধান্ত তাকে নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে।

এশিয়ান গেমস সামনে রেখে জাপানের উদ্দেশে যাত্রা বাংলাদেশের
এশিয়ান গেমসে স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়ে জাপানের পথে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার দুই বহরে দেশ ছাড়ছে লিটন দাসের নেতৃত্বাধীন দল। প্রথম বহরে অধিনায়ক লিটন দাসের সঙ্গে যাচ্ছেন নাজমুল শান্ত, তানজিদ তামিম ও শরীফুল ইসলাম। কোচিং স্টাফদের মধ্যে থাকছেন তালহা জুবায়ের ও আশিকুজ্জামান। অপরিচিত কন্ডিশন হলেও ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ।

এশিয়ান গেমস হকি: শ্রীলঙ্কার বিরুদ্ধে বাংলাদেশের দাপুটে জয়
জাপানের আইচি-নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমস পুরুষ হকিতে প্রথম জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। একপেশে দাপটের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে জিমি-আমিরুলরা।

অঘটনের শঙ্কা জাগিয়ে ভারতের কাছে হারলো জাপান
টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে অঘটনের খুব কাছাকাছি চলে গিয়েছিল জাপান। বৃষ্টির কারণে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে মাত্র ২ রানে পরাজিত হয় জাপান।

গোলশূন্য ড্র দিয়ে শেষ নারীদের এশিয়ান গেমসের যাত্রা
গোলশূন্য ড্র দিয়ে এশিয়ান গেমসের যাত্রা শেষ করলো বাংলাদেশ নারী ফুটবল দল। জাপানের ওসাকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিফা র্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে মাঠে নেমেছিলো লাল-সবুজের প্রতিনিধিরা।

এশিয়ান গেমস ২০২৬: নানা বিতর্কের পর নাগোয়ায় পর্দা উঠলো এশিয়ার সর্ববৃহৎ ক্রীড়াযজ্ঞের
নানা প্রশাসনিক অব্যবস্থাপনা ও প্রাকৃতিক দুর্যোগের শঙ্কার মধ্য দিয়ে জাপানের নাগোয়ায় পর্দা উঠল ২০তম এশিয়ান গেমসের। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) শহরের ৩০ হাজার ধারণক্ষমতার একটি স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জাপানের সম্রাট নারুহিতো। এএফপির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এশিয়ান গেমসে পুরুষ-নারী ক্রীড়াবিদকে বরাদ্দ একই কক্ষ, আয়োজকদের অব্যবস্থাপনায় বিতর্ক
এশিয়ান গেমসে আয়োজকদের অব্যবস্থাপনা আর আবাসন সংকটের মাত্রা তীব্রতর হয়েছে। গেমসে অংশ নেয়া পুরুষ ও নারী ক্রীড়াবিদকে একই কক্ষ বরাদ্দ দেয়ায় তৈরি হয়েছে বিতর্ক। এর সঙ্গে আয়োজকদের নতুন করে চিন্তায় ফেলেছে টাইফুন হওয়ার শঙ্কা। এতকিছুর মধ্যে গেমসের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে চলছে আয়োজকদের শেষ সময়ের প্রস্তুতি।

কোন রুটে নতুন তিন মেট্রোরেল
রাজধানীর যানজট কমানো ও গণপরিবহনব্যবস্থায় গতি আনতে নতুন তিনটি মেট্রোরেল প্রকল্পের পথে এগোচ্ছে সরকার। এর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়িত এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান রুটের সংশোধিত ব্যয় অনুমোদন দেয়া হয়েছে। একই সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন রুটও অনুমোদন পেয়েছে।

জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা লাখ ছাড়ালো; বয়স্কদের নিয়ে বাড়ছে অর্থনৈতিক চাপ
জাপানে শতবর্ষী মানুষের সংখ্যা প্রথমবারের মতো এক লাখ ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে শতবর্ষী বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৬৭৭। এর মাধ্যমে দেশটির মানুষের দীর্ঘায়ুর বিষয়টি যেমন সামনে এসেছে, তেমনি বয়স্কদের চিকিৎসাসহ অন্যান্য সুবিধা নিশ্চিতে ক্রমবর্ধমান খরচের চাপও স্পষ্ট হয়েছে।

বসকে ‘না’ বলতে ভয়? জাপানে ভরসা ‘রিজাইন এজেন্সি’
জাপানে কর্মক্ষেত্রে মুখোমুখি ঝামেলা এড়াতে টাকা দিয়ে কোনো তৃতীয় পক্ষ বা এজেন্সির মাধ্যমে চাকরি ছাড়ার প্রবণতা দ্রুত বাড়ছে। এই পদত্যাগে সহায়তা করা ব্যবসাগুলোকে বলা হয় ‘রিজাইন এজেন্সি’। বিশেষ করে দেশটির তরুণ কর্মজীবীদের মধ্যে এই সেবা নেয়ার প্রবণতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। ডয়চে ভেলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান
চার দিনের সরকারি সফরে জাপান গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এশিয়ান গেমস উপলক্ষে আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) জাপান সফরে যান সেনাবাহিনী প্রধান।