
জ্বালানির দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: গোলাম পরওয়ার
জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম একলাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনজীবনে নতুন করে সংকট সৃষ্টি করবে এবং তাদের দুর্ভোগকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে।’

সস্ত্রীক এমপি নজরুলকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ
দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামীর বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার এ তথ্য জানিয়েছেন।

যমুনা সেতু পার হলো ১১-দলীয় ঐক্যের সাড়ে চার শতাধিক গাড়ি
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর লংমার্চের ৪৩০ থেকে ৪৫০টি গাড়ি যমুনা সেতু পার হয়েছে। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) দুপুরে যমুনা সেতুর টোল প্লাজা সূত্র এ তথ্য জানিয়েছে। আট দফা দাবিতে শনিবার সকালে ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু করে ১১-দলীয় ঐক্য। বেলা সোয়া ১১টার দিকে লংমার্চের গাড়িবহর টাঙ্গাইল শহর বাইপাস সড়কের নগর জালফৈ মোড়ে পৌঁছায়।

লংমার্চের আট দফা জাতির প্রয়োজনে প্রয়োজনে এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির
ঢাকা থেকে রংপুরের লংমার্চের আট, নয় কিংবা দশ দফা হতে পারে; তবে জাতির প্রয়োজনে প্রয়োজনে আবারও এক দফায় আন্দোলনে পরিণত হতে পারে বলে হুঁশিয়ারি জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বলেন, দাবি আদায়ের এ আন্দোলন চলমান থাকবে।

একাত্তরে জামায়াতের অবস্থান সঠিক ছিলো না: আইনমন্ত্রী
সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না, এমন অবস্থান জামায়াত মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চে ৭ সমাবেশ ও ৫ পথসভা হবে: গোলাম পরওয়ার
ঢাকা থেকে রংপুর অভিমুখে লং মার্চে সাতটি সমাবেশ ও পাঁচটি পথসভা করা হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। কর্মসূচিতে ৮তম দফা হিসাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিও যুক্ত করা হয়েছে।

রংপুর অভিমুখী লংমার্চে কোনো বিশৃঙ্খলা চাই না: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লংমার্চ হবে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, তা হতে দেব না।

নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না: গোলাম পরওয়ার
নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ (বুধবার, ১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংসদীয় গণতন্ত্র, সুশাসন ও গণতান্ত্রিক অগ্রগতি নিয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল। আজ (মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বারিধারায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আ. লীগের পুরো শাসনামলের অপরাধের বিচার করতে হবে: এহসানুল মাহবুব
জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায়ে প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আওয়ামী লীগের পুরো শাসনামলের অপরাধের বিচার করতে হবে।

প্রথাগত দলীয় রাজনীতিতে যারা অন্ধ, তারা ডাকসুতে এ ধরনের আচরণ করতে পারে: গোলাম পরওয়ার
ডাকসুর সংগ্রহশালায় ভাঙচুর প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন, প্রথাগত দলীয় রাজনীতিতে যারা অন্ধ তারা ডাকসুতে এই ধরণের আচরণ করতে পারে।

এক দফা বাড়িয়ে ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ করবে ১১ দলীয় ঐক্য
ছয় দফা দাবির সঙ্গে ‘দুর্নীতি ও দখলবাজি বন্ধের দাবি’ যুক্ত করে এবার সাত দফা দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর ঢাকা থেকে রংপুরের উদ্দেশে লংমার্চ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।