চট্টগ্রামে র্যাবের অভিযান: ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামের বিভিন্ন স্থানে পৃথক দু’টি অভিযানে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল (শনিবার, ১৬ মে) মহানগরীর পাঁচলাইল থানা এলাকা ও জেলার হাটহাজারী থানা এলাকা থেকে এসব জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।