
বদলে গেছে ডেঙ্গুর ধরন ও লক্ষণ, চিকিৎসকদের জরুরি পরামর্শ
প্রতিবছর বাংলাদেশে বর্ষা মৌসুমের এই সময়ে ফিরে আসা এক আতঙ্কের নাম ডেঙ্গু জ্বর (Dengue fever in Bangladesh 2026)। তবে চিকিৎসকেরা বলছেন, ডেঙ্গু এখন আর শুধু নির্দিষ্ট কোনো ঋতুতে সীমাবদ্ধ নেই, এর প্রকোপ চলছে সারা বছরই। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, সাম্প্রতিক বছরগুলোয় ডেঙ্গু ভাইরাসের চরিত্র ও লক্ষণে এসেছে বড় ধরণের রূপান্তর (Dengue virus genetic mutation)।

হাম কি শুধু শিশুদের রোগ? বড়দের আক্রান্ত হওয়ার ঝুঁকি কতটুকু
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ (Highly contagious viral disease), যা মূলত শিশুদের রোগ হিসেবে পরিচিত হলেও প্রাপ্তবয়স্কদের জন্যও এটি সমান বিপজ্জনক হতে পারে। সাধারণত ‘জার্মান মিজলস’ (German Measles) নামে পরিচিত এই রোগটি সঠিক সময়ে চিকিৎসা না করালে মারাত্মক জটিলতা সৃষ্টি করতে পারে। যদিও এক বছর থেকে ১৮ মাস বয়সী শিশুদের হামের ভ্যাকসিন (Measles vaccine) দেওয়া হয়, তবে বড়দের ক্ষেত্রেও সুরক্ষার বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

জ্বরের সময়ে শিশুকে পানিপট্টি; ভুল পদ্ধতিতে বিপদ বাড়তে পারে, জেনে নিন সঠিক নিয়ম
ঠান্ডা-গরমের ফারাকে শিশুদের মধ্যে এখন সর্দিকাশি, জ্বর এবং শ্বাসের সমস্যা (Respiratory problems) প্রকট হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে জ্বরের সঙ্গে শুকনো কাশিও থাকছে। শিশুর শরীরের তাপমাত্রা বাড়লে ঘরোয়া প্রতিকার হিসেবে আমরা প্রথমেই পানিপট্টি (Water compress) বা স্পঞ্জিংয়ের কথা ভাবি। তবে সঠিক নিয়ম না জানলে শিশুর উপকারের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে।

শহরকেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থায় বাড়ছে ডেঙ্গু মৃত্যুঝুঁকি!
ডেঙ্গুতে বিশ্বে আক্রান্তের হারে সপ্তম অবস্থানে থেকেও মৃত্যুহার সর্বোচ্চ বাংলাদেশে। ডেঙ্গু নিয়ে অবহেলার কারণে মৃত্যু হার বেশি বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। মৃত্যু এড়াতে জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষার পরামর্শ অধিদপ্তর মহাপরিচালকের। তবে বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা, শহরকেন্দ্রিক হওয়ার কারণেই প্রতি বছর এমন পরিস্থিতির শিকার হচ্ছেন ভুক্তভোগীরা।

জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের
জ্বর হওয়ার সঙ্গে সঙ্গে সবাইকে ডেঙ্গু পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আজ (রোববার, ৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ অনুরোধ জানান।

টাইফয়েড প্রতিরোধে প্রথমবার টিকা দেবে সরকার, টার্গেট ৫ কোটি শিশু
সরকার দেশে প্রথমবারের মতো টাইফয়েড প্রতিরোধে টিকা দেবে ১ সেপ্টেম্বর থেকে। সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)–এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এক ডোজের ইনজেকটেবল এই টিকা দেয়া হবে, যা ৩–৭ বছর পর্যন্ত সুরক্ষা দেবে।

সংবাদ প্রচারের পর টাঙ্গাইলের হেলথ প্রোভাইডার মিতুকে শোকজ
এখন টেলিভিশনে সংবাদ প্রচারের পর টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের ভাটচান্দা মাগুরাটা কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার মজিদা জাহান মিতুকে শোকজ করা হয়েছে। গতকাল (বুধবার, ২ জানুয়ারি) বিকেলে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ শরিফুল ইসলাম শোকজ করেন।

ঢাকার বাইরেও বাড়ছে ডেঙ্গু সংক্রমণ
ঢাকার বাইরেও বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। মৌসুম শুরুর আগেই রাজধানীর আশপাশের জেলা থেকে রোগী আসছে ঢাকার হাসপাতালগুলোতে। স্থানীয় হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে পর্যাপ্ত চিকিৎসা না পাবার অভিযোগ তাদের।