
বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে বিনিয়োগ বৃদ্ধি, শিল্পায়ন সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি সক্ষমতা শক্তিশালী করতে ব্যবসা শুরু, লাইসেন্স প্রদান, বন্দর ব্যবস্থাপনা ও জ্বালানি খাতে দ্রুতগতির সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার।

ইরানের তেল রপ্তানিতে ৬০ দিনের নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র
ইরানের জ্বালানি খাতের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ (অর্থ মন্ত্রণালয়) এক সাধারণ লাইসেন্স জারির মাধ্যমে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের উৎপাদিত অপরিশোধিত খনিজ তেল, পেট্রোকেমিক্যাল এবং পেট্রোলিয়ামজাত পণ্য উৎপাদন, সরবরাহ ও বিক্রির অনুমোদন দিয়েছে। খবর আল জাজিরার।

জ্বালানি খাতে বাংলাদেশকে দীর্ঘমেয়াদি সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের
বাংলাদেশকে জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ডিসিতে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এই আশ্বাস দেওয়া হয়। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস আরব আমিরাতের রাষ্ট্রদূতের
জ্বালানি খাতে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল-হামুদী। আজ (বৃহস্পতিবার, ৪ জুন) দুপুরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ আশ্বাস প্রদান করেন।

জীবাশ্ম জ্বালানিতে বাড়তি ব্যয়ে পেছাচ্ছে নবায়নযোগ্য খাত
দেশের জ্বালানি খাতে বরাদ্দ ও ভর্তুকির বড় অংশ এখনো জীবাশ্ম জ্বালানি নির্ভর প্রকল্পেই ব্যয় হচ্ছে। এতে নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, নীতিমালার বাইরে গিয়ে নতুন করে আমদানি চুক্তি করা থেকে বিরত থাকতে হবে। আর বাজেটে সুনির্দিষ্ট রোডম্যাপও জরুরি। তবে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা জানান, ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে জ্বালানি খাতের যে মিশ্রণ করা হচ্ছে, সেখানে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়বে।

‘দুষ্টচক্র’ ভেঙে জ্বালানি নিরাপত্তায় ৫ উদ্যোগ সরকারের
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, জ্বালানি খাতের কাঠামোগত দুর্বলতা ও ‘দুষ্টচক্র’ ভেঙে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পাঁচটি মূল উদ্যোগ গ্রহণ করবে।

জ্বালানি খাতে দেশিয় সম্পদ ব্যবহারে জ্বালানিমন্ত্রীর গুরুত্বারোপ
দেশের জ্বালানি খাতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশিয় সম্পদের সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। আজ (মঙ্গলবার, ১২ মে) একদিনের সফরে দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় সরকার: স্থানীয় সরকারমন্ত্রী
বর্তমান সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখতে চায় বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ইরানের যুদ্ধ পরিস্থিতি: জ্বালানি খাতে ফিলিপিন্সের জরুরি অবস্থা ঘোষণা
ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি খাতের জন্য জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপিন্স। মূলত যুদ্ধের কারণে দেশটির জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন শঙ্কায় এ ঘোষণা দেয়া হয়েছে। খবর রয়টার্সের।

বকেয়ার বোঝা ও যুদ্ধের শঙ্কা: আপাতত বাড়ছে না বিদ্যুৎ-জ্বালানির দাম
বিগত সরকারের বকেয়া ঋণের চাপ, ব্যয়বহুল চুক্তির সাথে জ্বালানি খাতে চোখ রাঙাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের যুদ্ধ। এমন অবস্থায় জ্বালানি খাতে আর্থিক সচ্ছলতা ফেরানোসহ গ্যাস সংকট কাটানোতে সরকারেকে জোর দেয়ার তাগিদ জ্বালানি বিশেষজ্ঞদের। অন্যদিকে, দায় সত্ত্বেও আপাতত বিদ্যুৎ ও জ্বালানির দাম না বাড়ানোর আশ্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীর।

সীমান্ত পার হওয়ার সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার
দুর্নীতির বড় কেলেঙ্কারির মামলায় সীমান্ত পার হওয়ার সময় ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কোকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যান্টি-করাপশন ব্যুরো (নাবু)। সম্প্রতি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্প প্রশাসনের ধোঁয়াশায় ইউক্রেন যুদ্ধ, রাশিয়াকে সহায়তায় অটল উত্তর কোরিয়া
ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেয়ার পর আরো অনিশ্চয়তায় পড়ে গেছে ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি। ইউক্রেন কিংবা রাশিয়া, কোন পক্ষই নিশ্চিত হতে পারছে না, ডোনাল্ড ট্রাম্প কাজ করবে কার স্বার্থে। এদিকে রাশিয়াকে অনবরত সহযোগিতা করে যাচ্ছে উত্তর কোরিয়া। সহায়তা কমছে ভলোদিমির জেলেনস্কির। সামরিক বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার জ্বালানি খাতে যেকোনো সময় নিষেধাজ্ঞা দিয়ে বসতে পারেন ট্রাম্প।