
বাধ্য হয়েই সরকার বেশি দামে জ্বালানি কিনছে: জ্বালানি প্রতিমন্ত্রী
দেশের বর্তমান পরিস্থিতিতে বাধ্য হয়েই সরকারের বেশি দামে জ্বালানি কিনতে হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) সকালে সচিবালয় বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি কমে যাবে: জ্বালানি প্রতিমন্ত্রী
আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি অনেকটা কমে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ (শনিবার, ২৯ আগস্ট) যশোর পিটিআই অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে মানসম্মত ও নৈতিক শিক্ষার উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করণে প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সভাপতিদের সঙ্গে মতবিনিময় তিনি এ কথা বলেন।

সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে বাচ্চাদের পাঠ্য অভ্যাসে নিয়ে যেতে হবে: অনিন্দ্য ইসলাম
সমাজের ইতিবাচক পরিবর্তন আনতে বাচ্চাদেরকে পাঠ্য অভ্যাসে নিয়ে যেতে হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

গ্যাস-বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: জ্বালানি প্রতিমন্ত্রী
গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি।

সরকার জ্বালানি সংকট সমাধানে কাজ করছে: জ্বালানি প্রতিমন্ত্রী
আগামী দুই বছরের মধ্যে জ্বালানি সংকট থেকে পুরোপুরি উত্তরণের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।আজ (মঙ্গলবার, ১১ আগস্ট) দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়” শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি।

নির্বাচনি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী: জ্বালানি প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে জনগনকে দেয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নের জন্য কাজ করছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এসময় দলীয় নেতাকর্মী এবং এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা নিজ নিজ এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করেন। আপনারা মাদক এবং সন্ত্রাস নির্মুলে কাজ করেন।’

অপরিকল্পিত প্রকল্পে জনগণের অর্থের অপচয় নয়— কর্মকর্তাদের উদ্দেশে জ্বালানি প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, বিগত দিনের মতো অপরিকল্পিত প্রকল্প হাতে নিয়ে জনগণের অর্থের অপচয় করা যাবে না। এছাড়া জ্বালানি খাতের ম্যাপিংয়ের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘দেশের কোথায় কী ধরনের খনিজ সম্পদ রয়েছে, তার একটি সুস্পষ্ট ভৌগোলিক ও তথ্যভিত্তিক পূর্ণাঙ্গ মানচিত্র বা রূপরেখা থাকা প্রয়োজন।’

আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে: জ্বালানি প্রতিমন্ত্রী
সাম্প্রতিক সময়ে সৃষ্ট গ্যাস সংকটের প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকটের কিছুটা কেটে যাবে। সেই সঙ্গে পরের সপ্তাহ থেকে সংকটে পুরোপুরি কেটে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

মাদককারবারি যত প্রভাবশালীই হোক, কোনো আপস নয়: জ্বালানি প্রতিমন্ত্রী
মাদককারবারি যত প্রভাবশালীই হোক তার সঙ্গে কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ (শনিবার, ৪ জুলাই) দুপুরে যশোর সদর উপজেলার চুড়ামনকাটিতে একটি সড়কের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

যশোরকে যানজটমুক্ত করতে নতুন সেতু ও কাঠেরপুল প্রশস্ত করার ঘোষণা জ্বালানি প্রতিমন্ত্রীর
যশোর শহরকে যানজটমুক্ত করতে গরীব শাহ’র মাজার থেকে ঘোপ নওয়াপাড়া রোডে একটি নতুন সেতু এবং কাঠেরপুল সেতুকে প্রসস্থ করার ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ (শুক্রবার, ২২ মে) যশোর পৌর সদরের ৬ এবং ৯ ওয়ার্ডে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে রাস্তা, ড্রেন এবং স্ট্রিট লাইট স্থাপন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

‘ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের মূল মেরুদণ্ড জ্বালানি ও খনিজসম্পদ খাত’
বৈদেশিক নির্ভরতা কমিয়ে দেশিয় সম্পদের পূর্ণাঙ্গ ব্যবহারের প্রতি জোর দিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সমৃদ্ধশালী অর্থনীতি বিনির্মাণে এবং ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নের মূল মেরুদণ্ড হচ্ছে জ্বালানি ও খনিজসম্পদ খাত।

যশোরে ফ্যামিলি কার্ড বিতারণ কর্মসূচির উদ্বোধন করলেন জ্বালানি প্রতিমন্ত্রী
যশোরে বিএনপির নির্বাচনি অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। গতকাল (শনিবার, ১৬ মে) সন্ধায় চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ২ হাজার ৪২ জন ব্যক্তির হাতে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড তুলে দেন তিনি।