আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে: জ্বালানি প্রতিমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত | ছবি: সংগৃহীত
0

সাম্প্রতিক সময়ে সৃষ্ট গ্যাস সংকটের প্রসঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে গ্যাস সংকটের কিছুটা কেটে যাবে। সেই সঙ্গে পরের সপ্তাহ থেকে সংকটে পুরোপুরি কেটে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

আজ (সোমবার, ২৭ জুলাই) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, একটি এফএসআরইউতে বয়লার বিস্ফোরণের দুর্ঘটনা ঘটেছে। সৃষ্ট সংকটের কারণে দুঃখ প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘দৈনিক ৩৮০ কোটি ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ করা হয় ২৭০ ঘনফুট। বাকিটা ঘাটতি থাকে। এরমধ্যে দেশে উত্তোলন হয় ১৬০ কোটি ঘনফুট। বাকি ১১৫ কোটি ঘনফুট গ্যাস আমদানি করা হয়।’

আরও পড়ুন:

তিনি জানান, ভাসমান দুইটি টার্মিনালের মধ্যে এখন একটি বন্ধ থাকায় আমদানির অর্ধেক কমে গছে। এজন্য আবাসিক, শিল্পসহ সব শ্রেণির গ্রাহকের সমস্যা হচ্ছে।

দীর্ঘমেয়াদে ভোলার স্থানীয় চাহিদা পূরণ করে এলএনজিতে রূপান্তর করে উদ্বৃত্ত গ্যাস অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হবে বলেও জানান তিনি। এজন্য বছরখানেক সময় লাগতে পারে।

এফএস