
ইরান সংকটে চীনের কৌশল, বদলে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি সমীকরণ
ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাত বৈশ্বিক জ্বালানি রাজনীতিতে চীনের অবস্থান নিয়ে নতুন হিসাব কষার সুযোগ তৈরি করেছে। সরবরাহ ব্যাহত হলে বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক দেশ হিসেবে চীন বড় ধরনের চাপের মুখে পড়বে এমন ধারণা ছিল। কিন্তু বেইজিং কৌশলগত মজুত, আমদানি কমানো, অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো এবং জ্বালানি রপ্তানি নিয়ন্ত্রণের মাধ্যমে অর্থনীতিকে বড় ধাক্কা থেকে রক্ষা করার সক্ষমতা দেখিয়েছে। এতে স্পষ্ট হয়েছে, চীন শুধু তেলের বড় ক্রেতা নয়; প্রয়োজনে বৈশ্বিক সরবরাহ ও দামের ওপরও প্রভাব ফেলতে পারে। মডার্ন ডিপ্লোম্যাসির সাম্প্রতিক বিশ্লেষণী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

জাজিরায় তেল পাম্পে সরকারি চাকরিজীবীদের জন্য আলাদা লাইন, সময়সূচি প্রকাশ
জরুরি ও দাপ্তরিক কাজে গতিশীলতা বজায় রাখতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জ্বালানি তেল (Fuel Oil) সংগ্রহের ক্ষেত্রে বিশেষ সুবিধা চালু করা হয়েছে। এখন থেকে ফিলিং স্টেশনগুলোতে সরকারি যানবাহনের জন্য আলাদা বা জরুরি লাইন (Priority Lane) রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলায় এই বিশেষ সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

দেশে জ্বালানির বর্তমান মজুতে ১১ দিনের চাহিদা পূরণ সম্ভব: ডিসিসিআই সভাপতি
দেশে বর্তমানে যে পরিমাণ জ্বালানি মজুত রয়েছে, তা দিয়ে সর্বোচ্চ ১১ দিনের চাহিদা পূরণ করা সম্ভব বলে আশঙ্কা প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।