দেশে জ্বালানির বর্তমান মজুতে ১১ দিনের চাহিদা পূরণ সম্ভব: ডিসিসিআই সভাপতি

ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ
ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ | ছবি: এখন টিভি
0

দেশে বর্তমানে যে পরিমাণ জ্বালানি মজুত রয়েছে, তা দিয়ে সর্বোচ্চ ১১ দিনের চাহিদা পূরণ করা সম্ভব বলে আশঙ্কা প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) বেলা ১১টায় মতিঝিলে ডিসিসিআইয়ের প্রধান কার্যালয়ে বৈশ্বিক জ্বালানি সংকটের বাংলাদেশের ওপর প্রভাব নিয়ে আয়োজিত এক আলোচনা সভায় এ তথ্য তুলে ধরেন সংগঠনটির সভাপতি তাসকীন আহমেদ।

লিখিত বক্তব্যে তাসকীন আহমেদ জানান, বর্তমানে দেশে ডিজেল মজুদ রয়েছে ধারণক্ষমতার ২০ দশমিক ৬ শতাংশ, যা দিয়ে সর্বোচ্চ ১১ দিনের চাহিদা মেটানো সম্ভব।

আরও পড়ুন:

একইভাবে অকটেন মজুদ রয়েছে ১৪ দশমিক ৮ শতাংশ, যা দিয়ে সর্বোচ্চ ৭ দিনের চাহিদা পূরণ করা যাবে বলে মনে করছে ডিসিসিআই।

অন্যদিকে, পেট্রোলের মজুদ দিয়ে চাহিদা মেটানো সম্ভব মাত্র ৬ দিনের, যা মোট ধারণক্ষমতার ৩০ দশমিক ৮ শতাংশ। এছাড়া শিল্পকারখানাগুলোতে প্রতিদিন ৩ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৯০০ ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও সরবরাহ করা হচ্ছে মাত্র ৩ হাজার থেকে ৩ হাজার ১০০ ঘনফুট।

ডিসিসিআই সভাপতি সতর্ক করে বলেন, ‘এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে দেশের অর্থনীতি গভীর সংকটে পড়তে পারে।’

এসএইচ