বাড়তে পারে জ্বালানি তেলের দাম, বিশ্বকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্র-ইসরাইল মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তাকে হুমকিতে ফেলায় ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দাম ২০০ ডলারে পৌঁছাতে পারে বলে বিশ্বকে প্রস্তুত থাকার হুঁশিয়ারি দিলো ইরান। এমনকি হরমুজ প্রণালি দিয়ে শত্রুদের এক লিটার তেলও পার হতে দেবে না বলে হুমকিও দিয়েছে তেহরান। বৈশ্বিক চাহিদা মেটাতে মজুত থেকে ৪০ কোটি ব্যারেল তেল বাজারে সরবরাহের ঘোষণা দিলো আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। অন্যদিকে হরমুজ প্রণালি ব্যবহার করতে তেল কোম্পানিগুলোকে উৎসাহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।