
টাঙ্গাইলে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ৪ মাদক কারবারি
টাঙ্গাইলে প্রায় ১১ লাখ টাকা মূল্যের ভারতীয় নিষিদ্ধ অবৈধ ৩৬৬ বোতল ফেন্সিডিলসহ চার মাদক কারবারি গ্রেপ্তার করেছে র্যাব ১৪ এর সদস্যরা। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব ১৪ এর ৩ নং কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

আমরা বসন্তের কোকিল না, সিজনাল পলিটিশিয়ানও না: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল বসন্তের কোকিল না, এমনকি সিজনাল পলিটিশিয়ানও না। গত ১৫ বছরের বেশি সময় ধরে নেতাকর্মীদের ওপর জুলুম হলেও জামায়াত জনগণকে ছেড়ে যায়নি বলেও মন্তব্য করেছেন তিনি। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইলে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

শেরপুরে আড়াই মাসের শিশুকে চুরি করে বিক্রি, ৩ দিন পর উদ্ধার
শেরপুরে আড়াই মাসের এক শিশুকে চুরি করে বিক্রি করার তিনদিন পর টাঙ্গাইল জেলা সদর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় শিশু চুরি ও বিক্রির সঙ্গে জড়িত চক্রের ৪ সদস্যের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নারীর নাম জরিনা আক্তার (৪৮)। সে শেরপুর সদর উপজেলার লসমনপুর গ্রামের ইজ্জত আলীর স্ত্রী।