টিআইবি
গাজী নজরুল কাণ্ড: এমপিদের নৈতিক আচরণবিধি চায় টিআইবি

গাজী নজরুল কাণ্ড: এমপিদের নৈতিক আচরণবিধি চায় টিআইবি

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একের পর এক অভিযোগ ও তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ‘অস্বাভাবিক মৃত্যুর’ ঘটনায় সংসদ সদস্যদের জন্য অবিলম্বে বিশেষায়িত ও বাধ্যতামূলক নৈতিক আচরণবিধি প্রণয়নের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় জবাবদিহিমূলক সুশাসন জরুরি: টিআইবি

গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় জবাবদিহিমূলক সুশাসন জরুরি: টিআইবি

গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষায় জবাবদিহিমূলক সুশাসন নিশ্চিত করতে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্ব দিয়েছেন আলোচকরা। একইসঙ্গে নির্বাহী বিভাগের অতিরিক্ত ক্ষমতায়ন রোধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত করার আহ্বান জানিয়েছেন তারা।

৭ মাসে কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি: মাহদী আমিন

৭ মাসে কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি: মাহদী আমিন

বিএনপির রাষ্ট্র পরিচালনায় আসার পেছনে একমাত্র উৎস জনগণ। গত সাত মাসে দেশে কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি, বরং ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতার চর্চা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

জ্বালানি সংকট সমাধানে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে: মাহদী আমিন

জ্বালানি সংকট সমাধানে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে: মাহদী আমিন

জ্বালানি সংকট সমাধানে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন। জ্বালানী সংকট মোকাবিলায় সবার সহযোগিতা আহ্বান করে তিনি বলেন, ‘এ সংকট রাতারাতি কাটানো সম্ভব নয়।’

মানবাধিকার কমিশন বিলে স্বায়ত্তশাসন নিশ্চিত হয়নি

মানবাধিকার কমিশন বিলে স্বায়ত্তশাসন নিশ্চিত হয়নি

জাতীয় সংসদীয় কমিটির পর্যালোচনা সত্ত্বেও ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬’ এবং ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’-এ মৌলিক কাঠামোগত ঘাটতি রয়ে গেছে। বিশেষ করে, গুম ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে স্বাধীন, নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত তদন্তের ক্ষমতা না থাকা এবং ক্ষমতার অপপ্রয়োগের সুযোগ রয়ে গেছে বলে উল্লেখ করে গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সম্পদবিবরণী প্রকাশের শর্তে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের আহ্বান টিআইবির

সম্পদবিবরণী প্রকাশের শর্তে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের আহ্বান টিআইবির

সরকারি কর্মজীবীদের নতুন জাতীয় বেতনকাঠামো মন্ত্রিসভার অনুমোদনকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সম্পদবিবরণী প্রকাশের শর্ত পূরণ সাপেক্ষে এর বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সেবাদানকারী প্রতিষ্ঠান জাতীয় অর্থোপেডিক হাসপাতালেই সেবা পেতে ভোগান্তি!

সেবাদানকারী প্রতিষ্ঠান জাতীয় অর্থোপেডিক হাসপাতালেই সেবা পেতে ভোগান্তি!

অতিরিক্ত রোগীর চাপ, জনবল সংকট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে চিকিৎসা সেবায় বিলম্ব হচ্ছে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে। ধারণক্ষমতার চেয়ে বহুগুণ বেশি রোগীর ভিড় হওয়ায় মেঝেতে শুয়ে চিকিৎসাসেবা নিতে বাধ্য হচ্ছেন রোগীরা। অপরিচ্ছন্ন পরিবেশ, ওষুধ সংকট সাধারণ মানুষের চিকিৎসাপ্রাপ্তিকে কঠিন করে তুলছে, বাড়িয়েছে দুর্ভোগ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক জানান, এই খাত অনিয়ম ও দুর্নীতিতে নিমজ্জিত। সংকট সমাধানে কঠোর নজরদারি ও স্বচ্ছতা নিশ্চিত করা গেলে এসব অনিয়ম রোধ করার সম্ভব বলে মনে করেন তিনি।

টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাব মিলছে না: ডিএমপি কমিশনার

টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাব মিলছে না: ডিএমপি কমিশনার

রাজধানীর অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাব মিলছে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন সরকার। দায়িত্ব গ্রহণের পর দুই মাসের পরিসংখ্যানে শহরে অপরাধ প্রবণতা কমেছে বলেও দাবি করেছেন তিনি।

মানবাধিকার কমিশনের খসড়া নিয়ে টিআইবির উদ্বেগ

মানবাধিকার কমিশনের খসড়া নিয়ে টিআইবির উদ্বেগ

জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০২৬-এর যে খসড়া প্রণয়ন করা হয়েছে, সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির দাবি, বর্তমান খসড়া অনুযায়ী আইন পাস করা হলে কমিশনের স্বাধীনতা এবং অনুসন্ধান ও তদন্তের এখতিয়ার সংকুচিত হবে।

অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি

অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ লেনদেন ১২,৬৩৩ কোটি টাকা: টিআইবি

দেশের বিভিন্ন সেবা খাতে ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত মাত্র এক বছরে মোট ১২ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এক জরিপ প্রকাশ করে জানিয়েছে, এই ফলাফল মূলত অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির একটি বাস্তব ও খণ্ডিত চিত্র।

২০২৫ সালে সেবাখাতে দুর্নীতি ও ঘুষের শিকার হওয়া মানুষের সংখ্যা বেড়েছে: টিআইবির জরিপ

২০২৫ সালে সেবাখাতে দুর্নীতি ও ঘুষের শিকার হওয়া মানুষের সংখ্যা বেড়েছে: টিআইবির জরিপ

২০২৩ সালের তুলনায় গণঅভ্যুত্থান পরবর্তী ২০২৫ সালে দেশের বিভিন্ন সেবাখাতে দুর্নীতি ও ঘুষের শিকার হওয়া মানুষের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

প্রশ্ন ছাড়াই বৈধ হবে অপ্রদর্শিত অর্থ; ব্যবসায়ীদের সাধুবাদ, দুর্নীতির আশঙ্কা টিআইবির

প্রশ্ন ছাড়াই বৈধ হবে অপ্রদর্শিত অর্থ; ব্যবসায়ীদের সাধুবাদ, দুর্নীতির আশঙ্কা টিআইবির

কোনো প্রশ্ন করা ছাড়াই সুনির্দিষ্ট খাতে কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ সাদা করার সুযোগ দিতে যাচ্ছে সরকার। বিশেষ করে জমি, বিল্ডিং বা ফ্ল্যাট কেনাবেচার ক্ষেত্রে স্বপ্রণোদিত হয়ে ঘোষণা দিলে অ-প্রদর্শিত অতিরিক্ত অর্থ নিয়মিত কর দিয়ে বৈধ করা যাবে। আবাসন ব্যবসায়ীরা এ সুযোগকে সাধুবাদ জানিয়ে বলছেন, আরেকটি বেগম পাড়া তৈরি ঠেকাতে এ সুযোগ কাজে আসবে। তবে, দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবির মতে, অ-প্রদর্শিত অর্থ যে নামেই অভিহিত হোক না কেনো, এ সুযোগ দুর্নীতিকে উস্কে দেবে, সমাজে বাড়াবে বৈষম্য।