
শনিবার দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্ট
বাংলাদেশের কর্পোরেট গলফ অঙ্গনের আয়োজনে আগামী শনিবার (৮ আগস্ট) দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এক্সিকিউটিভ কাপ গলফ টুর্নামেন্ট। জলসিঁড়ি গলফ ক্লাবে আয়োজিত হতে চলা এ প্রতিযোগিতায় অংশ নেবেন শীর্ষ কর্পোরেট নির্বাহী, ব্যবসায়িক নেতা, উদ্যোক্তা, কূটনীতিক এবং দেশের বিশিষ্ট গলফ খেলোয়াড়রা।

জার্মানির ভাগ্য বদলাতে এলেন ক্লপ
জার্মানি জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেন ইয়ুর্গেন ক্লপ। ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দলটির সাথে চুক্তি করেছেন ৫৯ বছর বয়সী এই জার্মান কোচ।

নতুন কুঁড়ি স্পোর্টস ক্রিকেট টুর্নামেন্টে শিরোপা জিতলো ঢাকা বিভাগের নারীরা
বৃষ্টিবিঘ্নিত রোমাঞ্চকর ফাইনালে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে ঢাকা বিভাগের নারী দল।

বিশ্বকাপের ব্যক্তিগত পুরস্কারগুলোতে স্প্যানিশদের দখল, গোল্ডেন বুট এমবাপ্পের
শিরোপার পাশাপাশি বিশ্বকাপের ব্যক্তিগত সব পুরস্কারেও স্প্যানিশদের জয়জয়কার। আসরের সেরা খেলোয়াড় থেকে সেরা নবাগতের তালিকায়ও স্পেনের ফুটবলারদেরই নাম। তবে একমাত্র ব্যতিক্রম কিলিয়ান এমবাপ্পে। সর্বোচ্চ গোল করে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতে নেন তিনি।

ফ্রান্সের গতিময় কাউন্টার নাকি স্পেনের বল পজেশন; কে হাসবে শেষ হাসি?
বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। ফাইনালে ওঠার এই লড়াইয়ে বল পজেশন (দখল) ধরে রেখে প্রতিপক্ষকে চাপে রাখা স্পেনের চেনা রূপ; অন্যদিকে ফরাসিদের শক্তির জায়গা কাউন্টার অ্যাটাক আর গতি। সেমিফাইনাল ম্যাচ সামনে রেখে দুই দলের প্রস্তুতিই-বা কেমন?

দাবানলে হুমকিতে ‘ট্যুর ডি ফ্রান্সের’ তৃতীয় পর্ব
কয়েকদিন ধরে দাবানলে পুড়ছে গ্রিস, ফ্রান্স, স্পেনসহ দক্ষিণ ইউরোপের ছয় দেশ। এতে ফ্রান্সে হুমকির মধ্যে পড়েছে বিশ্ববিখ্যাত সাইক্লিং প্রতিযোগিতা ‘ট্যুর ডি ফ্রান্সের’ তৃতীয় পর্ব।

ছুটছেন এমবাপ্পে, ভাঙছেন রেকর্ড
বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র খেলোয়াড় হিসেবে টানা তিনটি বিশ্বকাপে নকআউট পর্বে ৩ বা তার বেশি গোল করার অনন্য রেকর্ড গড়েছেন কিলিয়ান এমবাপ্পে। সেইসঙ্গে ফ্রান্সের বিশ্বকাপের ইতিহাসে ১৫০তম গোলটিও এসেছে তার পা থেকে। দুইটি আলাদা বিশ্বকাপে ৭ গোল করে ছুঁয়েছেন লিওনেল মেসিকে। রেকর্ডের পর রেকর্ড করে ফ্রেঞ্চ তারকা চলে যাচ্ছেন অনন্য উচ্চতায়।

বিশ্বকাপের জার্সি থেকে টুপি-ব্যাগ; উত্তর মেসিডোনিয়ার ব্যতিক্রমী উদ্যোগ
বিশ্বকাপ চলাকালে মাঠের বাইরে চলে কোটি কোটি টাকার জার্সি বাণিজ্য। কিন্তু টুর্নামেন্ট শেষ হলে বা স্পন্সর বদলে গেলেই নতুন ও চকচকে জার্সিগুলো পুড়িয়ে ফেলতে হয় তৈরি প্রতিষ্ঠানগুলোকে। তাতে প্রভাব পড়ে পরিবেশের ওপর। এবার পরিবেশ বাঁচাতে উত্তর মেসিডোনিয়ার এক ছোট্ট কারখানা নিয়েছে দারুণ উদ্যোগ। বাতিল হয়ে যাওয়া সেই জার্সি দিয়ে তৈরি হচ্ছে মাথার টুপি ও ফ্যাশনেবল ব্যাগ।

বিশ্বকাপে দ্বিতীয় দল হিসেবে পরবর্তী রাউন্ড নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র
অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপের পরের রাউন্ডে পৌঁছেছে আরেক স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র। অন্যদিকে গ্রুপ 'সি' তে স্কটল্যান্ডের বিরুদ্ধে সাইবারির একমাত্র গোলে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছে মরক্কো।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল দেখতে আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’-এর জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা উপভোগ করছেন।

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আজ
দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’ ২০২৬-এর ফাইনাল আজ (শনিবার, ২০ জুন) অনুষ্ঠিত হবে।

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শিশুদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শিশুদের শারীরিক ও মানসিক সক্ষমতা বিকাশের পাশাপাশি তৃণমূল পর্যায়ে মানসম্মত ফুটবলার তৈরিতে কার্যকর অবদান রাখবে।