ড. খলিলুর রহমান
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২ জুন) প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে এ শুভেচ্ছাবার্তা জানান।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক কূটনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক গৌরব অর্জন করলো বাংলাদেশ। সাইপ্রাসের শক্তিশালী প্রার্থীকে হারিয়ে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের বৈশ্বিক ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

জাতিসংঘে পূর্ণকালীন দায়িত্ব পালনের অঙ্গীকার খলিলুর রহমানের

জাতিসংঘে পূর্ণকালীন দায়িত্ব পালনের অঙ্গীকার খলিলুর রহমানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে প্রার্থী হিসেবে নিজের অঙ্গীকার তুলে ধরেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, নির্বাচিত হলে তিনি সব সদস্য রাষ্ট্রের জন্য নিরপেক্ষ ও নিবেদিত একজন পূর্ণকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের মহাপরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটমের মহাপরিচালকের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ।

ব্রাসেলসে বাংলাদেশ-ইইউ পিপিএর প্রাথমিক স্বাক্ষর সম্পন্ন

ব্রাসেলসে বাংলাদেশ-ইইউ পিপিএর প্রাথমিক স্বাক্ষর সম্পন্ন

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে পিপিএর প্রাথমিক স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। আজ (সোমবার, ২০ এপ্রিল) সকালে ব্রাসেলসে এ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সার্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক ভূমিকার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর

সার্ক পুনরুজ্জীবন, আঞ্চলিক শান্তি ও বৈশ্বিক ভূমিকার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সার্ক পুনরুজ্জীবন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, বৈশ্বিক ও আঞ্চলিক পরিবর্তনশীল প্রেক্ষাপটে বাংলাদেশ শান্তি ও সমন্বয় প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

উপসাগরীয় পরিস্থিতি নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা

উপসাগরীয় পরিস্থিতি নিয়ে বাংলাদেশ-পাকিস্তান আলোচনা

চলমান উপসাগরীয় সংঘাত ঘিরে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও পাকিস্তান। তুরস্কে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে কথা বলে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেছে ঢাকা।

ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাসে পররাষ্ট্রমন্ত্রী

ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে মরিশাসে পররাষ্ট্রমন্ত্রী

নবম ভারত মহাসাগর সম্মেলনে অংশ নিতে পোর্ট লুইসে পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সেখানে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদের জন্য বাংলাদেশের প্রার্থিতার সমর্থন চাইবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতির কথা আবারও তুলে ধরেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্ক সময় গতকাল (বৃহস্পতিবার, ২৬ মার্চ) জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

সাবেক দুই উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদে নিয়ে বিচারের দাবি মো. তাহেরের

সাবেক দুই উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদে নিয়ে বিচারের দাবি মো. তাহেরের

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা ড. খলিলুর রহমান (বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী) ও অ্যাডভোকেট রিজওয়ানা হাসানের বিরুদ্ধে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ অভিযোগ এনেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এসময় তাদেরকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও বিচারের আওতায় আনার দাবিও জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক অনুষ্ঠিত

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠক অনুষ্ঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে করেছেন ঢাকা সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। আজ (বুধবার, ৪ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন পল কাপুর।

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব চায় যুক্তরাজ্য: সারাহ কুক

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব চায় যুক্তরাজ্য: সারাহ কুক

বাংলাদেশের নতুন অধ্যায়ে ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ অব্যাহত রাখার প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ (মঙ্গলবার, ৩ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক বৈঠক শেষে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।