স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদির পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক চলছে

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী
দুই দিনের সফরে ঢাকায় এসেছেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী | ছবি: সংগৃহীত
0

সৌদি আরবের যুবরাজের বিশেষ দূত ও পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল–খেরেজির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর ড. খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বৈঠক চলছে।

আজ (মঙ্গলবার, ৪ আগস্ট) সকাল ১১টার দিকে একে একে তাদের গাড়িবহর রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় প্রবেশ করে।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

আরও পড়ুন:

এছাড়া বৈঠকে সৌদি প্রতিনিধিদলের অন্যান্য সদস্য ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির উপস্থিত রয়েছেন।

এ বৈঠকের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌদি পররাষ্ট্র উপমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এসএইচ